তেঁতুলিয়ায় বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চলতি মৌসুমের বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ মে)

2026-05-25T10:13:23+00:00
2026-05-25T10:13:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তেঁতুলিয়ায় বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:১৩ এএম   (ভিজিট : ৫৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চলতি মৌসুমের বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ মে) দুপুরে উপজেলার তেঁতুলিয়া এলএসডি খাদ্য গুদামে এ উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তেঁতুলিয়া এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ.দা.) সৈয়দ সাব্বির আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের খাদ্যবান্ধব নীতির অংশ হিসেবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষক লাভবান হচ্ছেন, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে স্বচ্ছতার মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন বলেন, অনলাইন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় পুরো কার্যক্রমে স্বচ্ছতা এসেছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই কৃষকরা ধান, চাল ও গম বিক্রির সুযোগ পাচ্ছেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে তেঁতুলিয়ায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬৮ মেট্রিক টন, যেখানে অংশ নিচ্ছেন ৮৬ জন কৃষক। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯০৫ মেট্রিক টন, অংশগ্রহণকারী ৪৯ জন এবং গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ১৫৭ মেট্রিক টন, অংশগ্রহণকারী ২৩৬ জন।

এদিকে কৃষকের অ্যাপে নিবন্ধিত রয়েছেন মোট ১ হাজার ৪৫০ জন কৃষক। বোরো-২০২৬ মৌসুমে ধান বিক্রয়ের জন্য আবেদন করেছেন ৪২১ জন কৃষক। অনলাইন লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন ১২৪ জন কৃষক। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন কৃষক প্রতিনিধি তাজউদ্দীন আহমদ, উপখাদ্য পরিদর্শক আনিছুর রহমান, কৃষক আরিফ হোসেনসহ গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy