প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৩৮ পিএম (ভিজিট : ৭০)

X
গাজীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে সহায়তা প্রদান
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
সোমবার (২৫ মে) সকালে ক্ষতিগ্রস্ত ১১ টি পরিবারের মাঝে নগর অর্থ, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছমিয়া, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ হোসেন, গাজীপুর জেলা ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ মে (রোববার) বিকালে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বানিয়ার চালা গ্রামের হাফিজ উদ্দিনের ভাড়া বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ১১টি ভাড়াটিয়া পরিবারের সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে যায়।