জীবনের নতুন অধ্যায়ে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

বিনোদন রিপোর্ট

বিনোদন

আলোচিত উপস্থাপিকা ও টেলিভিশন ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ

2026-06-06T17:11:38+00:00
2026-06-06T17:11:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জীবনের নতুন অধ্যায়ে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
বিনোদন রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ১১১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আলোচিত উপস্থাপিকা ও টেলিভিশন ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত এই উপস্থাপিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় শুক্রবার। 

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীপ্তির আক্দ অনুষ্ঠিত হয়। ছোট পরিসরের এই আয়োজনে দুই পরিবারের ঘনিষ্ঠরা অংশ নেন। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন দীপ্তি চৌধুরী।

 তিনি লেখেন, ‘যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবন সঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান! তিনি আমার দেখা সবচেয়ে পবিত্র হৃদয়ের মানুষ। তোমার প্রতি আমার ভালোবাসা গভীর শ্রদ্ধার সঙ্গে যুক্ত। চলুন, যাত্রা শুরু করি প্রিয় ভদ্রলোক।’

দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি পেশায় শিক্ষক ও গবেষক। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত। 

শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডেও যুক্ত আছেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সহকর্মী ও ভক্তদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা আসছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy