কেন্দুয়ায় নিখোঁজ ব্যবসায়ী বিল্লালের সন্ধানে মানববন্ধন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় বীরগঞ্জ বাজারের নিখোঁজ মেকানিক ব্যবসায়ী বিল্লাল হোসেনের সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। পুলিশ তদন্ত করছে।

2026-06-07T10:50:22+00:00
2026-06-07T10:50:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজ বিল্লাল হোসেন সন্ধান ও উদ্ধারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ৩৭)
কেন্দুয়ায় নিখোঁজ ব্যবসায়ী বিল্লালের সন্ধানে মানববন্ধন
X

কেন্দুয়ায় নিখোঁজ ব্যবসায়ী বিল্লালের সন্ধানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারের মেকানিক ব্যাবসায়ী মো. বিল্লাল হোসেন (৪০) এর নিখোঁজের সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷

শনিবার (৬ জুন) বিকালে  ৩নং দলপা ইউনিয়নের সকল শ্রেণী পেশাজীবী মানুষের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

নিখোঁজ বিল্লাল হোসেন দলপা ইউনিয়নের ভূইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিন ও ফুলেমা খাতুন দম্পতির ছেলে । তিনি দীর্ঘদিন যাবত বীরগঞ্জ বাজারের ভাড়া দোকানে মেকানিক ব্যাবসায়ী হিসেবে কাজ করতেন ৷ এর মাঝে কিছুদিন জীবিকার তাগিদে সৌদি আরবেও ছিলেন । 

মানববন্ধনে বক্তারা বলেন, বীরগঞ্জ বাজার হতে গত ৩১ মে (শনিবার) দিবাগত রাত থেকে আনুমানিক রাত সাড়ে তিন ঘটিকা থেকে নিখোঁজ হোন মো. বিল্লাল হোসেন । এ বিষয়ে কেন্দুয়া থানায় একটি জিডিও করা হয়েছে (জিডি নং-১৩৫৭) । কিন্তু  প্রশাসনের তেমন কোন উদ্যোগ চোখে পড়ছে না । এমনকি বীরগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে দৃশ্যমান সহযোগিতাও পাচ্ছেন না তারা ৷ 

এ সময় উপস্থিত ছিলেন, নিখোঁজ বিল্লাল হোসেনের স্ত্রী মনি আক্তার, তিন সন্তান -বৃষ্টি, সাথী ও রিফাত, বিল্লাল হোসেনের বাবা-মাসহ এলাকার হাজার সংখ্যক মানুষ ও গণমাধ্যম কর্মীরা ।

 বীরগঞ্জ বাজার কমিটির সভাপতি মজিবুর রহমান বলেন, এ নিখোঁজের ঘটনায় আমরা শোকাবহ ৷ নিখোঁজ বিল্লাল হোসেনের সন্ধান ও উদ্ধারে আমাদের কোন কমতি নেই ৷ 

 এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আশা করছি, অচিরেই এ রহস্যের উদঘাটন হবে।




  বিষয়:   কেন্দুয়া  নেত্রকোণা  নিখোঁজ ব্যবসায়ী  মানববন্ধন  বিল্লাল হোসেন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy