শুটিংয়ে ফিরছেন কিম সু-হিউন

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রায় এক বছরের নানা বিতর্ক আর আইনি লড়াই শেষে আবারও দক্ষিণ কোরিয়ায় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা কিম

2026-06-08T16:40:41+00:00
2026-06-08T16:40:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শুটিংয়ে ফিরছেন কিম সু-হিউন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৬৭)
কিম সু-হিউন
X

কিম সু-হিউন

প্রায় এক বছরের নানা বিতর্ক আর আইনি লড়াই শেষে আবারও দক্ষিণ কোরিয়ায় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা কিম সু-হিউন। এটি হতে যাচ্ছে দীর্ঘদিন পর দেশের মাটিতে তার প্রথম কাজ।

 এই খবরের পর ভক্ত ও বিনোদন দুনিয়ার সবার দৃষ্টি এখন তার স্থগিত হয়ে থাকা অন্যান্য বড় প্রজেক্টগুলোর দিকে। কোরিয়ান সংবাদমাধ্যম হানকুক ইলবোর বরাত দিয়ে অভিনেতার এজেন্সি গোল্ডমেডেলিস্ট জানিয়েছে, আগামী ১৪ই জুলাই কিম সু-হিউন দক্ষিণ কোরিয়ায় একটি ফিলিপিনো ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করবেন। 

প্রয়াত অভিনেত্রী কিম সে-রনের সাথে অতীতের সম্পর্ক নিয়ে গুরুতর কিছু অভিযোগ ওঠার পর লোকচক্ষুর আড়ালে চলে যান এই তারকা। অভিযোগ ছিল, ওই অভিনেত্রীর অপ্রাপ্তবয়স্ক বয়স থেকে তাদের সম্পর্ক ছিল এবং আর্থিক লেনদেন নিয়ে সু-হিউন তাকে চাপ দিয়েছিলেন।

তবে এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে এই দাবিগুলো পুরোপুরি অস্বীকার করেন অভিনেতা। তিনি জানান, ওই অভিনেত্রী প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই তাদের সম্পর্ক শুরু হয়েছিল। নিজের সম্মান রক্ষার্থে সু-হিউন আইনি পদক্ষেপ নেন। ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে একটি ইউটিউব চ্যানেলের প্রধান এবং ওই অভিনেত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। 

পাশাপাশি বিপুল অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেন তিনি। গত মে মাসে পুলিশের তদন্তে প্রমাণিত হয় যে, সু-হিউনের বিরুদ্ধে ছড়ানো অডিও রেকর্ড ও চ্যাটিংয়ের বার্তাগুলো এডিট বা কারসাজি করা ছিল। এরপরই মূল অভিযুক্ত ইউটিউবারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। 

এই বিতর্কের কারণে গত এক বছরে সু-হিউনের বেশ কিছু ব্র্যান্ড চুক্তি বাতিল হয়ে যায় এবং তার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘নক-অফ’-এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে যায়। তবে সত্য সামনে আসায় অভিনেতার এজেন্সি তার কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সাথে সঠিক তদন্তের জন্য পুলিশ ও বিচার বিভাগকেও ধন্যবাদ জানিয়েছেন তারা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy