বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

বিনোদন রিপোর্ট

বিনোদন

একসময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকদের মুগ্ধ করেছিলেন আফসান আরা বিন্দু। তবে কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত

2026-06-09T17:42:52+00:00
2026-06-09T17:42:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৬৫)
আফসান আরা বিন্দু
X

আফসান আরা বিন্দু

একসময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকদের মুগ্ধ করেছিলেন আফসান আরা বিন্দু। তবে কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’ আগামী ২৫ জুন মুক্তি পাবে। সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।

সম্প্রতি হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিরিজটির নতুন পোস্টার। সেখানে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেতা ইয়াশ রোহানকে। পোস্টারে তাদের রহস্যময় উপস্থিতি এবং চারপাশে ছড়িয়ে থাকা পুরোনো সংবাদপত্রের স্তূপ ইঙ্গিত দিচ্ছে এটি একটি অনুসন্ধানধর্মী গল্প হতে যাচ্ছে। সিরিজটির অন্যতম আকর্ষণ আফসান আরা বিন্দুর প্রত্যাবর্তন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ অনেকেই।

সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে ধরনের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের—আমরা ঠিক সেই ধরনের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’

 হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘আমাদের সবসময়ই চেষ্টা থেকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। হেডলাইন তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুনশিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।’ দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে আফসান আরা বিন্দু কতটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেন, তা জানা যাবে আগামী ২৫ জুন ‘হেডলাইন’ মুক্তির পর।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy