প্রথমবার ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বিনোদন রিপোর্ট

বিনোদন

সময়ের সঙ্গে মানুষের লড়াই চিরন্তন। কখনও সেই লড়াই স্বপ্নের জন্য, কখনও সম্পর্কের জন্য, আবার কখনও শুধুই টিকে থাকার

2026-06-10T11:24:34+00:00
2026-06-10T11:24:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রথমবার ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ৫৯)
বিদ্যা সিনহা মিম
X

বিদ্যা সিনহা মিম

সময়ের সঙ্গে মানুষের লড়াই চিরন্তন। কখনও সেই লড়াই স্বপ্নের জন্য, কখনও সম্পর্কের জন্য, আবার কখনও শুধুই টিকে থাকার জন্য। সেই সময়কেই যেন প্রধান প্রতিপক্ষ করে এক নতুন গল্প নিয়ে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। প্রথমবারের মতো দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ফিল্মে দেখা যাবে তাকে। ছবির নাম ‘লাইফলাইন’।

 সম্প্রতি সামাজিক মাধ্যমে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করেছে চরকি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যঘেরা প্রমোশনাল পোস্টার শেয়ার করে নতুন এ অরিজিনাল ফিল্মের ঘোষণা দেয় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও কৌতূহল
নির্মাতা কাজী আসাদ পরিচালিত ‘লাইফলাইন’-এর পোস্টারে সময় ও জীবনের জটিল সমীকরণের একটি আভাস পাওয়া গেছে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। সেই সঙ্গে জানানো হয়েছে, চরকি অরিজিনাল ফিল্মটি খুব শিগগিরই মুক্তি পাবে।

ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিদ্যা সিনহা মিমের ভক্তরা নতুন এই প্রজেক্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত। কারণ, চলচ্চিত্রে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও ওটিটির জন্য নির্মিত একটি অরিজিনাল ফিল্মে মিমকে দেখার সুযোগ এর আগে খুব একটা হয়নি। ফলে ‘লাইফলাইন’-এ তিনি কেমন চরিত্রে হাজির হচ্ছেন, তা নিয়েও দর্শকদের কৌতূহল কাজটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর থেকেই।  

তবে এখন পর্যন্ত ছবিটির গল্প, চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হয়নি। নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। অনেকেই ধারণা করছেন, সময়, জীবনসংগ্রাম এবং মানবিক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করেই এগোবে ছবিটির গল্প।

ওয়েবফিল্মটিতে যুক্ত হওয়ার পর মিম বলেছিলেন, অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ কম করছি কেন। কারণ তো ওইটাই, মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং আমি চরকিতে তার আগের কাজটা দেখলাম, আমার মনে হলো কাজটা করা দরকার। আমি আশা করছি, আমার প্রথম কাজটা খুব ভালো হবে এবং সবার ভালো লাগবে।

প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর যোগাযোগ করা হয় মিমের সঙ্গে। অভিনেত্রী বললেন, আমার অভিনীত প্রথম ওয়েবফিল্ম ‘লাইফলাইন’। পোস্টার প্রকাশিত হলো। কিছু দিনের মধ্যেই প্রজেক্টটিও চলে আসবে। দর্শকদের নিশ্চয়তা দিতে পারি এটি একটি ভালো কাজ, ভালো কনটেন্ট। 

এদিকে বড় পর্দায়ও ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। এবারের ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নিয়ে আলোচনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ওটিটির নতুন প্রজেক্ট ‘লাইফলাইন’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এলো।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy