৪৫ সেকেন্ডেই বাজিমাত নোরা ফাতেহির

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের সিনেমা দুনিয়ার তুখড় ‘আইটেম গার্ল’ এখন বিশ্বের নজরে! নোরা ফাতেহি যে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মঞ্চ মাতাতে

2026-06-10T17:00:51+00:00
2026-06-10T17:00:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪৫ সেকেন্ডেই বাজিমাত নোরা ফাতেহির
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৬৯)
নোরা ফাতেহি
X

নোরা ফাতেহি

বলিউডের সিনেমা দুনিয়ার তুখড় ‘আইটেম গার্ল’ এখন বিশ্বের নজরে! নোরা ফাতেহি যে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মঞ্চ মাতাতে চলেছেন, সেখবর আগেই জানা গিয়েছিল। তখন থেকেই ফিফার মিউজিক ভিডিওতে নোরা ম্যাজিক দেখার অপেক্ষায় অনুরাগীরা। এবার সেই গানের ঝলক প্রকাশ্যে আসতেই সরগরম সামাজিকমাধ্যম। গানের মাত্র কয়েক সেকেন্ডের ঝলকেই উন্মাদনার পারদ ছড়ালেন নোরা ফাতেহি। মডেল-নায়িকা নিজে চেয়েছিলেন ফুটবলার হতে। কিন্তু শৈশবের সেই স্বপ্ন অধরাই থেকে গেছে।

তবে তাতে কী? এবার ফিফা বিশ্বকাপের মিউজিক ভিডিওর অন্যতম মুখ হওয়ার সুযোগ পেয়ে শরীরী আঁচেই উষ্ণতা বাড়িয়ে দিলেন নোরা। তার পরনে লাল-সাদা পোশাক। ফুটবলকে সঙ্গী করে মাত্র ৪৫ সেকেন্ডের ঝলকে যে নৃত্যশৈলী দেখালেন, তাতেই বিশ্বকাপের মিউজিক ভিডিও আলোচনায়।

নোরার এই নাচ কোরিওগ্রাফ করেছেন রাজিত দেব। তিনিই জানালেন, ‘সির সির’ নামে এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে মরোক্কোর কাসাব্লাঙ্কায়। যেখানে শুটিং করার জন্য মোটে ১৫ মিনিট সময় পেয়েছিলেন নোরা ফতেহিসহ পুরো টিম। কিন্তু তাতে কী? রাজিত গর্ব করে বললেন, ওই সময়ের মধ্যেই কোটি টাকার শট বের করে এনেছি আমরা।

নোরার কথায়, ‘সির সির’ গানের মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়ে এমন কিছু তৈরি করার চেষ্টা করেছি যা বিশ্বমানের এবং অনন্য। এই যেমন মরক্কো থেকে আমার কানাডার শিকড়ের কথা যেমন তুলে ধরেছি, তেমনই ভারতেরও বিশাল প্রভাব রয়েছে এই গানে। কারণ ভারত তথা দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, আজ সেকারণেই আমি এখানে।

তিনি আরো বলেন, গানটিকে আরও অর্থবহ করে তুলেছে ভারতীয়দের উপস্থিতি। কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী থেকে শুরু করে স্টাইলিং টিম- সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গানটিকে বাস্তবায়িত করেছেন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো একটি বিশ্বমানের ইভেন্টের জন্য এহেন মিউজিক ভিডিও তৈরি করা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার ক্যারিয়ার যেন পূর্ণতা পেল।

প্রসঙ্গত, চলতি মরশুমের বিশ্বকাপে বিনোদনে কোনও কমতি রাখতে চাইছেন না আয়োজকরা। তাই শাকিরা ম্যাজিক ছাড়াও ‘ফিফা’র আসর জমাতে মঞ্চে থাকছেন নোরা ফ্তেহি। মেক্সিকোর গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক পরের দিন অর্থাৎ ১২ জুন কানাডা এবং যুক্তরাষ্ট্রেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন টরন্টোর মঞ্চ মাতাতে থাকছেন নোরা ফতেহি। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy