সুযোগ এলে সৎ ব্যবহার করাই গুরুত্বপূর্ণ : শুভ

বিনোদন রিপোর্ট

বিনোদন

সময়, সুযোগ আর দর্শকের ভালোবাসা; এই তিনটিকেই নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছেন আরিফিন শুভ। ‘মালিক’ সিনেমা নিয়ে

2026-06-11T11:01:04+00:00
2026-06-11T11:01:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সুযোগ এলে সৎ ব্যবহার করাই গুরুত্বপূর্ণ : শুভ
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ৬২)
আরিফিন শুভ
X

আরিফিন শুভ

সময়, সুযোগ আর দর্শকের ভালোবাসা; এই তিনটিকেই নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছেন আরিফিন শুভ। ‘মালিক’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে সাফল্যের চেয়ে সুযোগের সঠিক ব্যবহার এবং দর্শকের আনন্দকেই বেশি গুরুত্ব দিলেন এই অভিনেতা। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমা নিয়ে আলোচনার মধ্যেই নিজের অভিনয়জীবন, সময়ের মূল্য এবং দর্শকপ্রাপ্তি নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। তার মতে, একজন শিল্পীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাওয়া সুযোগের সৎ ব্যবহার।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ‘মালিক’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে শুভ বলেন, ‘যখন যে সুযোগ আসে, সেটার সৎ ব্যবহার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে এই সুযোগটা এসেছিল, আমি সৎ ব্যবহার করেছি। আল্লাহর হুকুম যখন, তখনই হয়েছে। সময়ে কোনো সঠিক-বেঠিক হয় বলে আমার মনে হয় না; সময় সময়ই হয়। বাকি বিষয়টা টাইমিং মেলার।’

বিশ্ব চলচ্চিত্রে বড় বাজেটের সিনেমার প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, দেশের চলচ্চিত্রে নতুন ধরনের কাজ হওয়াটাই আনন্দের বিষয়। সেই ধরনের একটি কাজের নেতৃত্ব দিতে পেরে তিনি খুশি। শুভর ভাষায়, ‘৪০০ কোটি, ৫০০ কোটি কিংবা হাজার কোটি রুপির বাজেটের সিনেমার সঙ্গে তুলনা করলে আমাদের অবস্থান আলাদা। তবে আমাদের দর্শক যদি দেশের বাইরের ভিন্নধারার সিনেমার কিছুটা স্বাদ দেশীয় চলচ্চিত্রে পায়, তাহলে সেটি ইতিবাচকই।’

তবে সাফল্যের মাপকাঠিতে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন দর্শকের প্রতিক্রিয়াকে। শুভ বলেন, ‘দর্শক আনন্দ পেলেই সেটাই সবকিছু। তাদের ভালো লাগা, উচ্ছ্বাস আর প্রতিক্রিয়াই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।’

একইসঙ্গে, যারা এখনো ‘মালিক’ দেখেননি, তাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার আহ্বানও জানান তিনি। তার বিশ্বাস, বিনোদন, উচ্ছ্বাস আর দর্শক-সম্পৃক্ততার জায়গা থেকে ‘মালিক’ দর্শকদের ভালো সময় উপহার দিতে সক্ষম হবে।

প্রসঙ্গত, সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy