প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:৫১ পিএম (ভিজিট : ২৫)

X
গাংনীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে বৃক্ষ রোপন ও চারা বিতরন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিষদ ৫০০টি, পৌরসভা ১০০০, প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে গাছের চারা রোপন করা হবে।
বৃক্ষরোপন ও চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান বাবলু, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর্ আলম ও গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত: কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনের পর এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোণ করা হয়।