নীরবতা ভাঙলেন সোহিনী

বিনোদন ডেস্ক

বিনোদন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর ঘরে কি এবার নতুন অতিথি আসতে চলেছে? গত কয়েকদিন

2026-06-16T16:14:18+00:00
2026-06-16T16:14:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীরবতা ভাঙলেন সোহিনী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ৩৫)
সোহিনী সরকার
X

সোহিনী সরকার

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর ঘরে কি এবার নতুন অতিথি আসতে চলেছে? গত কয়েকদিন ধরে এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টলিপাড়া থেকে শুরু করে অনুরাগী মহলে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে যখন তুমুল জল্পনা, ঠিক তখনই এই বিষয়ে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের নীরবতা ভাঙলেন অভিনেত্রী। 

তবে বিষয়টি নিয়ে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটিই বলেননি তিনি। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে সোহিনী বলেন, ‘এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয় সেখানে আমরা শুধু অ্যাওয়ার্ড আর শিল্পীর কাজ নিয়েই কথা বলি।’ তার কথায়, ‘আমাদেরও নিশ্চয় সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। সেই সময় নিশ্চয় আমি ভাগ করে নেব।’

অভিনেত্রীর এই মন্তব্যের মাধ্যমে তিনি জানান যে, ব্যক্তিগত জীবনের এমন একটি অত্যন্ত সংবেদনশীল এবং আনন্দের খবর কখন ও কীভাবে ভক্তদের সামনে আনা হবে, সেই সিদ্ধান্ত একান্তই তার। তিনি এখনই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে রাজি নন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার এই তারকা জুটি। আর কিছুদিনের মধ্যেই তাদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হতে চলেছে। এরই মাঝে বেশ কিছুদিন ধরে বিনোদন দুনিয়ার লাইমলাইট থেকে একটু দূরত্ব বজায় রাখছিলেন সোহিনী।

এমনকি নিজের অভিনীত নতুন সিনেমা ‘ফেরা’-র প্রিমিয়ারেও দেখা মেলেনি তার। অভিনেত্রীর এই আকস্মিক অনুপস্থিতি এবং নীরবতাই মূলত তার মা হওয়ার জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy