যে কারণে দোয়া চেয়েছেন দীপা খন্দকার

অনলাইন ডেস্ক

বিনোদন

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে

2026-06-18T15:53:37+00:00
2026-06-18T15:53:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যে কারণে দোয়া চেয়েছেন দীপা খন্দকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৭৮)
দীপা খন্দকার
X

দীপা খন্দকার

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে সময়েই হঠাৎ দিলেন মন খারাপের খবর। জানালেন, ক’দিন ধরে তার সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক সমস্যায় পড়ছেন।

বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীপা খন্দকার জানান, ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে বাঁধল বিপত্তি। দীপা লিখেছেন, ‘কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ ENT (নাক, কান গলা বিশেষজ্ঞ) ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান কান ব্যথাসহ নানা প্রবলেমে কষ্ট পাচ্ছি। 

তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোচাঁ লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেলো। আজ শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটেঁ রক্ত বের হয়ে গেল।’

অভিনেত্রীর বান্ধবীও পেশায় চিকিৎসক। জানালেন, বান্ধবীর পরামর্শে এখন তাকে টিটেনাস দিতে হবে। এমন বৈরি পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন দীপা।

এদিকে দীপা খন্দকার বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং সেরেছেন। ধারাবাহিকটির রচনা ও পরিচালনায় আছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy