আইনি পথে প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক

বিনোদন

এআই-নির্ভর ডিপফেক ভিডিও ও ডিজিটাল কনটেন্টের অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে বোম্বে হাইকোর্টের অনুমতি পেয়েছেন বলিউড অভিনেত্রী

2026-06-20T11:40:17+00:00
2026-06-20T11:40:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আইনি পথে প্রীতি জিনতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ২৩)
প্রীতি জিনতা
X

প্রীতি জিনতা

এআই-নির্ভর ডিপফেক ভিডিও ও ডিজিটাল কনটেন্টের অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে বোম্বে হাইকোর্টের অনুমতি পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। আদালতের এই সিদ্ধান্তের ফলে তিনি গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্মসসহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করতে পারবেন। মঙ্গলবার বোম্বে হাইকোর্ট এই অনুমতি দেয়। 

অভিযোগে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, মিম এবং চ্যাটবট-নির্ভর ভুয়া কনটেন্ট ছড়িয়ে তার ব্যক্তিত্ব, অধিকার, কপিরাইট এবং সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। আদালতে প্রীতি জিনতার পক্ষের আইনজীবী রোহান কদম যুক্তি দেন, বিভিন্ন বিদেশি ও দেশীয় প্ল্যাটফর্মে এই ধরনের কনটেন্ট আপলোড ও প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আদালতও তার আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দেয়।

এটি প্রথম ঘটনা নয়, গত দুই বছরে বলিউডের একাধিক তারকা কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলে এবং অরিজিৎ সিংও একই ধরনের সুরক্ষার জন্য বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আইনজীবীরা আদালতে জানান, অভিযোগিত কনটেন্ট শুধু ভারতের ভেতরেই নয়, আন্তর্জাতিকভাবে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণ করা আরও জটিল করে তুলেছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy