দর্শকের অনুপ্রেরণাতেই ভালো কাজের সাহস পাই : হিমি

বিনোদন প্রতিবেদক

বিনোদন

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ে এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া পরপর

2026-06-20T11:46:26+00:00
2026-06-20T11:46:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দর্শকের অনুপ্রেরণাতেই ভালো কাজের সাহস পাই : হিমি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৪৬ এএম   (ভিজিট : ৪৯)
জান্নাতুল সুমাইয়া হিমি
X

জান্নাতুল সুমাইয়া হিমি

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ে এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া পরপর তিনটি নাটকে অভিনয় করে দর্শক মহলে মুগ্ধতা ছড়িয়েছেন।  নাটক তিনটি হচ্ছে তানভীর তন্ময়ের ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’।

এর মধ্যে ‘রূপার সংসার’ নাটকটি দর্শকদের মাঝে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। এ নাটকে নাম ভূমিকায় (রূপা চরিত্রে) তিনটি ভিন্ন বয়সের লুকে অভিনয় করেছেন হিমি। প্রতিটি বয়সের চরিত্রই তিনি নিখুঁত ও চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা দর্শকদের প্রচুর প্রশংসা কুড়াচ্ছে। নাটকটিতে অতিথি চরিত্রে তার সঙ্গে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরকে। 

এছাড়া ‘সুখের অসুখ’ নাটকেও হিমির বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং এ নাটকটি থেকেও বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। অন্যদিকে ‘ডিজিটাল হাবলু’ নাটকে অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেও প্রশংসিত হচ্ছেন হিমি।

ভিন্নধর্মী চরিত্রে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, ‘রূপা চরিত্রটিতে অভিনয়ের জন্য পরিচালক আমার ওপর যে আস্থা রেখেছিলেন, আমি তার সম্মান রাখার আপ্রাণ চেষ্টা করেছি। একই নাটকে তিনটি ভিন্ন বয়সের লুকে নিজেকে ফুটিয়ে তোলাটা বেশ কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং ছিল। নাটকটি প্রকাশের পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দর্শক যে একটু ভিন্ন ধরনের গল্প দেখতে চান, রূপার সংসার নাটকটিই তার বড় প্রমাণ।’ 

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হিমি আরও বলেন, ‘যারা নিয়মিত আমার কাজ দেখেন এবং ভালোবাসেন, তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাদের অনুপ্রেরণাতেই আমি ভালো গল্পে কাজ করার সাহস পাই। ধন্যবাদ আমার দুই সহশিল্পী শ্রদ্ধেয় মোশাররফ করিম ভাই ও নিলয় আলমগীর ভাইকেও। এ দুজনের সঙ্গেই আমার অনেক জনপ্রিয় নাটক রয়েছে। আমি আগামীতেও আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy