মুগ্ধতা ছড়ালেন বুবলী

বিনোদন প্রতিবেদক

বিনোদন

কয়েক দিন আগে দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবর জানিয়ে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। সেই আলোচনা

2026-06-20T17:47:18+00:00
2026-06-20T17:47:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মুগ্ধতা ছড়ালেন বুবলী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৫১)
শবনম বুবলী
X

শবনম বুবলী

কয়েক দিন আগে দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবর জানিয়ে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। সেই আলোচনা না থামতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বধূবেশের নতুন ছবি প্রকাশ করে নজর কাড়লেন তিনি। 

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। ছবিতে তাকে দেখা যায় বেগুনি রঙের নকশাখচিত লেহেঙ্গায়। তবে এটি ব্যক্তিগত কোনো আয়োজনের ছবি নয়; একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের অংশ হিসেবেই এই সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। ভারী কারুকাজ করা লেহেঙ্গার সঙ্গে সাদা গয়না এবং কপালে কালো পাথরের টিকলিতে নিজেকে সাজিয়েছেন বুবলী। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।’পোস্টে অনেকেই তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, নবজাতক কন্যা শারলিন খানের ছবি কবে প্রকাশ করবেন। তবে, এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, সম্প্রতি বুবলী জানান, তার ও শাকিব খানের সংসারে দ্বিতীয় সন্তানের আগমন ঘটেছে। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শাকিব খান। অন্যদিকে, বুবলীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পিনিক’ সিনেমায়। জাহিদ জুয়েল পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ছিলেন আদর আজাদ।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy