ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, সরাসরি দেখবেন দর্শকরা!

অনলাইন ডেস্ক

বিনোদন

বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। সেই উন্মাদনার হাওয়া এবার লাগল দেশের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। দর্শকদের

2026-06-22T13:23:44+00:00
2026-06-22T13:23:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, সরাসরি দেখবেন দর্শকরা!
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ৫৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। সেই উন্মাদনার হাওয়া এবার লাগল দেশের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। দর্শকদের বিশ্বকাপের বাড়তি আনন্দ দিতে নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করছেন একটি বিশেষ পর্ব। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে নাটকের এক ঝাঁক তারকাকে ফুটবল জার্সি গায়ে ছবি প্রকাশ করেন নির্মাতা অমি। পোস্টে নির্মাতা জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ আগাম বুকিং (প্রি-বুক) করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহাল ও অন্যান্য চরিত্রদের নিয়ে আয়োজিত বিশেষ খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন। নির্মাতার পোস্টের পর থেকেই দর্শকের মাঝে ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়েছে। কোন দল জয়ের দেখা পাবে তা নিয়ে চলছে নানা আলোচনা। 

অমির পোস্টের মন্তব্যের ঝড়। একজন লিখেছেন, ‘বিশ্বকাপ কে জিতবে জানিনা তবে এখানে জিতবো ব্রাজিল’। অন্য একজন লিখেছেন, ‘এইবার পরিচালক নিশ্চিত ব্রাজিল কে জিতিয়ে দেবেন। কারণ অমি ব্রাজিল সমর্থক।’ আরও একজন লিখেছেন,‘পাশা ভাই যেই দলে সেই দলের কোনো চিন্তা নেই। এইইইই দিয়ে জিতায় দিবে আর্জেন্টিনাকে।’ 

নাটকটিতে নোয়াখালীর কাবিলা (জিয়াউল হক পলাশ) বরাবরই ব্রাজিলের কট্টর সমর্থক। অন্যদিকে পাশা ভাই (মারজুক রাসেল), হাবু ভাইয়ের (চাষী আলম) ফুটবল দল নিয়ে উন্মাদনা দর্শকদের বেশ চেনা। বিশেষ এই পর্বে দেখা যাবে, ব্যাচেলররা কীভাবে ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজেদের মধ্যে তর্ক-বিতর্ক, বাজি ধরা এবং প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে হাস্যরসাত্মক ও আবেগঘন পরিস্থিতি তৈরি করে। 

বিশেষ পর্বে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, পাভেল, সাইদুর রহমান পাভেল, মালু দেওয়ান,আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আরফান মৃধা শিবলুসহ অনেকে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy