অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে নতুন প্রজেক্টে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

বিনোদন

সাত বছরের বিরতির পর ভারতীয় সিনেমায় শক্ত অবস্থানে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে দীর্ঘ সময় ধরে কাজ করে নিজের

2026-06-22T16:24:40+00:00
2026-06-22T16:24:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে নতুন প্রজেক্টে প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৪১)
প্রিয়াঙ্কা চোপড়া
X

প্রিয়াঙ্কা চোপড়া

সাত বছরের বিরতির পর ভারতীয় সিনেমায় শক্ত অবস্থানে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে দীর্ঘ সময় ধরে কাজ করে নিজের অবস্থান তৈরি করার পর এবার তিনি ফিরছেন বড় বাজেটের প্যান-ইন্ডিয়ান অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা ‘ভারানসি’ নিয়ে। 

সিনেমাটি পরিচালনা করছেন এস. এস. রাজামৌলি। তবে হলিউডে তার ব্যস্ততা কমছে না উল্টো নতুন এক বড় আপডেট দিয়েছেন এই অভিনেত্রী, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে আরও এগিয়ে নেয়ার ইঙ্গিত দিচ্ছে।

হলিউড ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বড় ঘোষণা দিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, তিনি শিগগিরই হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন। তবে এটি সিনেমা, বিজ্ঞাপন নাকি কোনো সামাজিক উদ্যোগ সে বিষয়ে এখনো বিস্তারিত জানাননি তিনি। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, জোলির পাশাপাশি পেনেলোপ ক্রুজ ও সালমা হায়েক তার কাছে অনুপ্রেরণার উৎস। বিষয়টি জানানোর পর উচ্ছ্বাস প্রকাশ করছে প্রিয়াঙ্কা ভক্তরা। 

প্রিয়াঙ্কা তার হলিউডে আরও একাধিক প্রজেক্ট নিয়েও কথা বলেন। তিনি জানান, হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটিকো-প্রোডাকশন প্রজেক্টে কাজ করছেন। পাশাপাশি মীরা নায়ারের বায়োপিক ‘আমরি’ এবং নিকোলাস স্টোলারের ‘জ্যাজমেন্ট ডে’ সিনেমাতেও তাকে দেখা যাবে, যেখানে উইল ফেরেল, জ্যাক এফ্রন ও রেজিনা হলও অভিনয় করছেন। 

প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর ‘ভারানসি’ সিনেমার মাধ্যমে নতুন করে ভারতীয় সিনেমায় কাজ শুরু করলেন প্রিয়াঙ্কা। প্রায় ১,২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা ভারতের অন্যতম ব্যয়বহুল কাহ হটে যাচ্ছে। সিনেমাটি শুটিং হয়েছে জর্জিয়া, অ্যান্টার্কটিকা, আফ্রিকা ও হায়দরাবাদসহ বিভিন্ন স্থানে। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ৭ এপ্রিল ২০২৭।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy