সামান্থার মা হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন বলে জোর গুঞ্জন উঠেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে

2026-06-22T16:34:06+00:00
2026-06-22T16:34:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সামান্থার মা হওয়ার গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৫৩)
সামান্থা রুথ প্রভু
X

সামান্থা রুথ প্রভু

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন বলে জোর গুঞ্জন উঠেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে তার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে এই জল্পনা তৈরি হয়। 

সামান্থা বর্তমানে তার আসন্ন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রযোজক ও পরিচালক তার স্বামী রাজ নিদিমোরু। সম্প্রতি সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভক্তদের সঙ্গে কেক কাটেন এই তারকা দম্পতি।

ওই অনুষ্ঠানে সামান্থার একটি ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্য করেন, অভিনেত্রীর ‘বেবি বাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিডিওটি দেখে ভক্তদের একটি বড় অংশ সামান্থাকে অগ্রিম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। 

উল্লেখ্য, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন সামান্থা। শারীরিক ও মানসিক ধকল সামলে উঠে গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। 

বিয়ের ছয় মাস পেরোতেই এবার এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ল। তবে মা হওয়ার বিষয়ে সামান্থা বা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরুর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy