প্রশংসায় ভাসছেন সুনেরাহ

বিনোদন প্রতিবেদক

বিনোদন

নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটক ‘ঝরা বকুল’। এটি দর্শকের মাঝে ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পারিবারিক সম্পর্ক, দায়িত্ব

2026-06-22T17:02:32+00:00
2026-06-22T17:02:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রশংসায় ভাসছেন সুনেরাহ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৪৫)
সুনেরাহ
X

সুনেরাহ

নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটক ‘ঝরা বকুল’। এটি দর্শকের মাঝে ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পারিবারিক সম্পর্ক, দায়িত্ব ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকে বিশেষভাবে নজর কেড়েছে সুনেরাহ বিনতে কামালের অভিনীত মনিরা চরিত্র। গল্পে মনিরা একটি দরিদ্র পরিবারের বড় মেয়ে, যিনি ছোট ভাইবোন ও সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। 

পরিবারের চাপ ও দায়িত্বের কারণে নিজের বিয়েও পিছিয়ে যায় তার। এমনকি মাও তাকে বিয়ে দিতে অনাগ্রহী, কারণ মনিরা চলে গেলে সংসারের ভার কে নেবে এই শঙ্কা কাজ করে। অন্যদিকে কবির চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান মনিরাকে ভালোবাসে। এই দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় গল্প।

নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই দর্শক প্রতিক্রিয়া মিশ্র। কমেন্টবক্সে এক দর্শক লিখেছেন, ‘জানিনা মানুষ সুনেরাহকে নিয়ে এত খারাপ মন্তব্য কেন করে। ওর কণ্ঠ, ওর চেহারা সবই অন্য রকম। আর কেন জানি সব ধরনের চরিত্রে মানিয়ে যায়।’

অন্যদিকে অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন। বড়লোকের মেয়ে থেকে গরিব পরিবারের মেয়ে, সব ধরনের চরিত্রেই সুনেরাহর মানিয়ে নেওয়ার ক্ষমতা দর্শকের দৃষ্টি কেড়েছে। প্রযোজক জামাল হোসেন জানান, বর্তমানে দর্শক রম্য ও অতিরঞ্জিত কনটেন্টের বাইরে এসে বাস্তবধর্মী পারিবারিক গল্পে বেশি আগ্রহী। তাই ‘ঝরা বকুল’-এর মতো গল্প তারা সহজেই গ্রহণ করছেন।

নির্মাতা রিংকু বলেন, তিনি সবসময় পারিবারিক গল্পকে গুরুত্ব দিয়ে কাজ করেন। দর্শক যখন নিজেদের জীবনের প্রতিচ্ছবি পর্দায় খুঁজে পান, তখন সেই গল্প বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। সেই কারণেই ‘ঝরা বকুল’ দর্শকের কাছে ভালো সাড়া পাচ্ছে। নাটকে আরও অভিনয় করেছেন ডলি জহুর, রোজী সিদ্দিকী ও গোলাম ফরিদা ছন্দা সহ আরও অনেকে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy