চীন আমাকে গড়ে তুলেছে : জ্যাকি চ্যান

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বখ্যাত অ্যাকশন তারকা ও মার্শাল আর্টস কিংবদন্তি জ্যাকি চ্যান তার চলচ্চিত্র জীবনের শুরুর দিকে তিনটি বড় ইচ্ছার কথা

2026-06-23T11:32:31+00:00
2026-06-23T11:32:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চীন আমাকে গড়ে তুলেছে : জ্যাকি চ্যান
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ৩০)
জ্যাকি চ্যান
X

জ্যাকি চ্যান

বিশ্বখ্যাত অ্যাকশন তারকা ও মার্শাল আর্টস কিংবদন্তি জ্যাকি চ্যান তার চলচ্চিত্র জীবনের শুরুর দিকে তিনটি বড় ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছেন, তার সেই ইচ্ছাগুলো সব সময় চীনা সিনেমা, চীনা চলচ্চিত্র নির্মাতা ও ভবিষ্যৎ প্রজন্মকে কেন্দ্র করে ছিল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুরনো কিছু ছবি শেয়ার করে তিনি এই স্মৃতিকাতর বার্তা দেন।

৭১ বছর বয়সী এই অভিনেতা চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থানে কাটানো পুরনো কিছু ছবি শেয়ার করেছেন। এর মধ্যে ২০০৪ সালে বেইজিংয়ের মহাপ্রাচীর, ২০১০ সালের সাংহাই ওয়ার্ল্ড এক্সপো এবং ২০১৯ সালে শানশিতে তোলা ছবি রয়েছে। এই ছবিগুলো নিয়ে জ্যাকি চ্যান বলেন, এই পুরনো ছবিগুলো দেখে আমি এখনো সেই দিনগুলোর ক্লান্তি, উত্তেজনা আর চীনের শুটিং সেটে ফেলে আসা তারুণ্যের শক্তি অনুভব করতে পারি।

এত বছর ধরে আমি পৃথিবীর যেখানেই গেছি, সারা বিশ্বের মানুষ আমাকে ভালোবেসে ‘জ্যাকি’ বলে ডেকেছে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে চীনা সংস্কৃতিকে পরিচিত করিয়েছেন জ্যাকি চ্যান। তবে এই আন্তর্জাতিক খ্যাতির পেছনে নিজের জন্মভূমির অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘চলচ্চিত্র আমাকে নাম দিয়েছে, সীমানা পেরিয়ে গল্প বলার সুযোগ করে দিয়েছে।

কিন্তু আমি যত দূরেই যাই না কেন, সব সময় মনে রাখি আমার শুরুটা কোথায় হয়েছিল। চীন আমাকে গড়ে তুলেছে।’ তিনি আরো জানান, তারকা হওয়ার অনেক আগে থেকেই দয়া, অধ্যবসায় ও আন্তরিকতার মতো মূল্যবোধগুলো তার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল।

জ্যাকি চ্যান জানান, ক্যারিয়ারের শুরুতে তার তিনটি ইচ্ছা থাকলেও এখন জীবনের এই পর্যায়ে এসে তার আরেকটি নতুন ইচ্ছা যুক্ত হয়েছে। তার সেই চতুর্থ ইচ্ছাটি হলো-সারা বিশ্বের মানুষ যেন তার ভালোবাসার দেশ চীনে ভ্রমণ করেন এবং সেখানকার সংস্কৃতি ও গল্পগুলো নিজের চোখে উপভোগ করেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy