প্রধানমন্ত্রী তারেক রহমান ‘মহা জাদু’ জানে!

অনলাইন ডেস্ক

বিনোদন

তারেক রহমানের পুরো সফরের একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল পেজে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার

2026-06-23T16:23:11+00:00
2026-06-23T16:23:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘মহা জাদু’ জানে!
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৫০)
ব্যাকগ্রাউন্ড মিউজিকে হাবিব ওয়াহিদের গান
X

ব্যাকগ্রাউন্ড মিউজিকে হাবিব ওয়াহিদের গান

তারেক রহমানের পুরো সফরের একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল পেজে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদের গাওয়া গান।

দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত বৈঠকে খোলামেলা আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে। তারেক রহমানের পুরো সফরের একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল পেজে। 

ভিডিওটি এখন নেট দুনিয়ায় আলোচনায়। কারণ, ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া ‘মহাজাদু’ গান। এটি কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান, এটিই কোক স্টুডিও বাংলায় হাবিবের প্রথম গান।

ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটিতে বরণ করা নেওয়া থেকে তাঁর পুরো সফর উঠে এসেছে। চার ঘণ্টায় ভিডিওটি দেখা হয়েছে ১২ লাখের বেশিবার।

১৫ হাজার শেয়ারের সঙ্গে ভিডিওতে মন্তব্য করেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি নেটিজন।

সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সঙ্গে ‘মহাজাদু’ গানটি গেয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। গানটির কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া, তিনি দুর্বিন শাহর শিষ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে গতকাল সোমবার বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। 

তারেক রহমান স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy