সম্পর্কের ইতি টানলেন শর্বরী

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেতা ভিকি কৌশলের ভাই সানির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অভিনেত্রী শর্বরী ওয়াঘের। কিন্তু এ নিয়ে সানি

2026-06-24T11:53:49+00:00
2026-06-24T11:53:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সম্পর্কের ইতি টানলেন শর্বরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : ৩৫)
শর্বরী ওয়াঘের
X

শর্বরী ওয়াঘের

বলিউড অভিনেতা ভিকি কৌশলের ভাই সানির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অভিনেত্রী শর্বরী ওয়াঘের। কিন্তু এ নিয়ে সানি ও শর্বরী দুজনেই যেমন মুখে কুলুপ এঁটে ছিলেন, তেমনি সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসেনি গুজব-গুঞ্জন। অবশেষে তাদের সম্পর্কে জড়ানোর বিষয়টি প্রকাশ্যে এলো বিচ্ছেদের সূত্র ধরে। জানা গেল, সানির সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন শর্বরী।

আজকাল, আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ২০২০ সালে কবীর খানের ‘দ্য ফরগটেন আর্মি -আজাদি কে লিয়ে’ সিরিজে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনোই সংবাদমাধ্যমে খুব একটা মুখ খোলেননি এই তারকাজুটি।

সম্প্রতি শোনা যাচ্ছে, বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর নাকি শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয়ে গেছে! আর এই হাই-প্রোফাইল বিচ্ছেদের নেপথ্যের মূল কারণ নাকি শর্বরীর আকাশছোঁয়া ক্যারিয়ার গ্রাফ এবং সানির তুলনায় তার বেশি জনপ্রিয়তা! সহজ কথায়, তাদের এই বিচ্ছেদের নেপথ্যের প্রধান ভিলেন হয়ে দাঁড়িয়েছে দুজনের ক্যারিয়ারের বর্তমান গতিপথ। যদিও সানি বা শর্বরী– কেউই এখনও এই বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের সম্পর্কের ইতি টানা নিয়ে গুঞ্জন থামছেই না।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy