পদ্মভূষণ গ্রহণে অলকা, আনন্দের মাঝেই বাড়ল অনুরাগীদের উদ্বেগ

বুলেটিন ডেস্ক

বিনোদন

ভারতের মর্যাদাপূর্ণ ‘পদ্ম পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠান তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ

2026-06-24T12:01:04+00:00
2026-06-24T12:01:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পদ্মভূষণ গ্রহণে অলকা, আনন্দের মাঝেই বাড়ল অনুরাগীদের উদ্বেগ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:০১ পিএম   (ভিজিট : ৩৭)
পদ্মভূষণ গ্রহণে অলকা, আনন্দের মাঝেই বাড়ল অনুরাগীদের উদ্বেগ
X

পদ্মভূষণ গ্রহণে অলকা, আনন্দের মাঝেই বাড়ল অনুরাগীদের উদ্বেগ

ভারতের মর্যাদাপূর্ণ ‘পদ্ম পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠান তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) দিল্লিতে অনুষ্ঠিত ‘পদ্ম পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে সংগীতে অসামান্য অবদানের জন্য জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিককে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করেন দ্রৌপদী মুর্মু। তবে পুরস্কার গ্রহণের সময় গায়িকার শারীরিক অবস্থা দেখে তাঁর ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, অলকা ইয়াগনিক শারীরিকভাবে বেশ অসুস্থ। একা হেঁটে মঞ্চে যাওয়ার মতো শক্তি পাচ্ছিলেন না। পরে একজন নারী স্বেচ্ছাসেবী এগিয়ে এসে তাঁকে ধরে মঞ্চের দিকে নিয়ে যান। 

অলকা ইয়াগনিক ২০২৪ সালে ‘সেন্সোরিনিউরাল হিয়ারিং লস’ (শ্রবণশক্তি হ্রাস পাওয়া) নামক একটি বিরল রোগে আক্রান্ত হন। এই সমস্যার কারণে তাঁর কানের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে গান গাওয়া বন্ধ রেখেছেন। এর আগে এক সাক্ষাৎকারে অলকা জানিয়েছিলেন, সুরকারেরা এখনও তাঁকে গানের প্রস্তাব দেন। কিন্তু অসুস্থতার কারণে কোনো কাজ নিতে পারছেন না।

নব্বই এবং দুই হাজার দশকের শুরুর দিকে ভারতীয় চলচ্চিত্র সংগীতের একচ্ছত্র আধিপত্য  ছিল অলকা ইয়াগনিকের। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন হাজারো কালজয়ী গান। ‘রাজা হিন্দুস্তানি’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাহো না পেয়ার হ্যায়’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। 

সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক ৭ বার শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে ‘ফিল্মফেয়ার পুরস্কার’ এবং ২ বার ভারতের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন।







Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy