আমি পরম সৌভাগ্যবান : বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। তার পুত্র জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ চলচ্চিত্র শিল্পী সমিতির

2026-06-24T16:55:13+00:00
2026-06-24T16:55:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আমি পরম সৌভাগ্যবান : বাপ্পারাজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৭৭)
বাপ্পারাজ
X

বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। তার পুত্র জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার ঘোষণা দিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও শিল্পী সমিতির দুই প্যানেলের কাছেই সমানভাবে আস্থার প্রতীক হয়ে উঠেছেন বাপ্পারাজ। সোমবার উভয় প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাপ্পারাজই ছিলেন প্রধান মুখ।

রুমানা ইসলাম মুক্তির প্যানেলের প্রার্থী আরমানের মনোনয়নপত্র যেমন তার হাত দিয়ে জমা দেওয়া হয়, তেমনই অপর প্যানেলের সভাপতি প্রার্থী শিবা শানু ও সাধারণ সম্পাদক প্রার্থী জয় চৌধুরীর মনোনয়নপত্রও জমা দেন তিনি। বিষয়টি চলচ্চিত্রাঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

 বিষয়টি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে বাপ্পারাজ লেখেন, পক্ষ আর বিপক্ষের কাছে একই সময় গ্রহণযোগ্য হওয়া সৌভাগ্যের ব্যাপার। খুব কম মানুষের জীবনে এমন প্রাপ্তি হয়। আমি পরম সৌভাগ্যবান। আমি আপ্লুত, কৃতজ্ঞ আমার সহশিল্পী ও সহকর্মী সবার কাছে। আমৃত্যু এই ভালোবাসা যেন ধরে রাখতে পারি।

বাপ্পারাজের এই স্ট্যাটাস প্রকাশের পর চলচ্চিত্রাঙ্গনের অনেকেই তার জন্য শুভকামনা জানিয়েছেন। অনেকে মনে করছেন, নির্বাচন না করেও দুই পক্ষের কাছে সমান গ্রহণযোগ্যতা অর্জন করা তার দীর্ঘদিনের ব্যক্তিত্ব, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কেরই ফসল। 

গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে একটি হলো ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল। অন্য প্যানেলে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy