জেবা জান্নাতের জিমের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

বিনোদন

জেবা জান্নাত। হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক নাম। নাটকের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। খুব বেশি একটা

2026-06-28T10:35:37+00:00
2026-06-28T10:35:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জেবা জান্নাতের জিমের ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ৬৪)
জেবা জান্নাত
X

জেবা জান্নাত

জেবা জান্নাত। হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক নাম। নাটকের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। খুব বেশি একটা অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নানা কারণেই তিনি থাকেন সবসময় আলোচনায়। প্রায় আড়াই বছর আগে অসহযোগিতা ও অসদাচরণের কারণে অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছিল টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। পরে এই নিষেধাজ্ঞা কাটিয়ে অভিনয়ে ফেরেন তিনি।

তবে বরাবরই সাহসী লুকে হাজির হয়ে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছেন জেবা।

যেখানে তাকে দেখা যায়, জিম করছেন তিনি। সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছেন নেটদুনিয়ায়। এ নিয়ে নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা মন্তব্যই করেছেন। ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওটি নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্যই করেননি।

যদিও এর আগে এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। ওই ভিডিওতে দেখা গিয়েছিলেন, যুবকের সঙ্গে বেশ অন্তরঙ্গ হয়েছেন তিনি। ঘনিষ্ঠ সেই মুহূর্তে যুবক জেবার কপালে চুমু এঁকে দিচ্ছেন।

প্রসঙ্গত, প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশো-তে প্রথমবার হাজির হয়েছিলেন জেবা জান্নাত। পরবর্তীতে টিকটক ভিডিওতে নজর কাড়েন তিনি। সেখান থেকেই নাম লেখান টিভি নাটকে। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy