রিপন-সানজানার নতুন নাটক ‘ভাগ্যের চাকা’

বিনোদন ডেস্ক

বিনোদন

দর্শকদের জন্য চমক নিয়ে আসছে নতুন গল্পের নাটক ‘ভাগ্যের চাকা’। হৃদয় জাহানের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে

2026-06-29T16:18:25+00:00
2026-06-30T11:06:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রিপন-সানজানার নতুন নাটক ‘ভাগ্যের চাকা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১১:০৬ এএম  (ভিজিট : ১১০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দর্শকদের জন্য চমক নিয়ে আসছে নতুন গল্পের নাটক ‘ভাগ্যের চাকা’। হৃদয় জাহানের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা রিপন খান ও অভিনেত্রী সানজানা সোনিয়া।

নাটকটির প্রযোজক তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)। গল্পের ভাবনায় রয়েছেন রিপন খান। এতে আরও অভিনয় করেছেন রেবেকা রউফ, আফফান মিতুল, সাঁজ, সায়মন তারিক, শানুসহ একঝাঁক শিল্পী।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে গ্রামের এক সহজ-সরল যুবকের বিদেশ যাওয়া এবং দেশে ফিরে আসার পর তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে। একটি সুন্দর ও সাজানো-গোছানো সংসার কীভাবে কিছু স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের কারণে ধ্বংসের মুখে পড়ে, সেই বাস্তবধর্মী গল্পই তুলে ধরা হয়েছে ‘ভাগ্যের চাকা’য়।

নাটকটির রূপসজ্জার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর হাসান। চিত্রগ্রহণ (ডিওপি) করেছেন ইয়াসিন। আলোকসজ্জায় ছিলেন কাদের এবং প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন শাহিন।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই ইউ টার্ন এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে মুক্তি পাবে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy