ব্রাজিলের জয়ে তারকাদের উচ্ছ্বাস

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ব্রাজিলের জয় মানেই বাংলাদেশে ফুটবলপ্রেমীদের উৎসব। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাঠে সেলেসাওদের জয়ের পর সাধারণ দর্শকদের পাশাপাশি উচ্ছ্বাসে

2026-06-30T16:31:41+00:00
2026-06-30T16:31:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাজিলের জয়ে তারকাদের উচ্ছ্বাস
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ৪৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ব্রাজিলের জয় মানেই বাংলাদেশে ফুটবলপ্রেমীদের উৎসব। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাঠে সেলেসাওদের জয়ের পর সাধারণ দর্শকদের পাশাপাশি উচ্ছ্বাসে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জার্সি পরে ছবি, ভিডিও ও শুভেচ্ছাবার্তা শেয়ার করে উদযাপনে শামিল হয়েছেন তারা।

ফারিন খান : অভিনেত্রী ফারিন খান সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে বিজয় উদযাপন করেন। একটি ভিডিওতে দেখা যায়, হাতে সবুজ-হলুদ রঙের ভুভুজেলা নিয়ে আনন্দে মেতে উঠেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘Only BRBRBRBRBR... খেলা হবে BR।’

জিয়াউল হক পলাশ : অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশও ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন নিজের মতো করে। তিনি ব্রাজিলের গাঢ় নীল জার্সি পরে একটি সেলফি পোস্ট করে শুধু ব্রাজিলের পতাকা ও ভালোবাসার ইমোজি ব্যবহার করেন।

শরিফুল রাজ : চিত্রনায়ক শরিফুল রাজও শেয়ার করেন ব্রাজিল সমর্থনের একটি ছবি। বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে বিশাল ব্রাজিলের পতাকা ওড়ানোর সেই ছবিতে তার গায়ে ছিল হলুদ জার্সি, হাতে ছিল একটি ফুটবল।

পারসা ইভানা : অভিনেত্রী পারসা ইভানা হলুদ জার্সি পরে একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘লাভ ইউ ব্রাজিল।’

অপু বিশ্বাস :চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিলের গাঢ় নীল জার্সি পরা একটি ছবি শেয়ার করেন। ছবিতে বিজয়ের চিহ্ন দেখিয়ে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।

কোনাল : জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল ম্যাচ চলাকালেই লিখেছিলেন, ‘খেলা জিতুক আর নাই জিতুক, মন জিতে নিক ব্রাজিল আজ। Go Brazil।’ পরে দলের জয়ে তার সেই পোস্টেও উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা।

মৌসুমী মৌ : উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ ব্রাজিলের পতাকার রঙের পোশাক পরে একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে পর্তুগিজ ভাষায় লেখেন, ÔSempre Brasil!’, যার অর্থ- ‘সবসময়ই ব্রাজিল।’

হিমি : তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পোস্ট। ব্রাজিলের জার্সি পরে নিজের পাশে আর্জেন্টিনার জার্সি পরা অভিনেতা নিলয় আলমগীরকে নিয়ে ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে রসিকতা করে লেখেন, ‘ওস্তাদের মার শেষ রাতে।’ একই সঙ্গে জাপানের সমর্থক আর্জেন্টিনা ভক্তদের উদ্দেশে ‘জাপান্টিনা’ বলেও খোঁচা দেন তিনি।

সাফা কবির : অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘কী দারুণ একটা ম্যাচ! প্রতিটি মুহূর্তই সার্থক হলো। এগিয়ে যাও, ব্রাজিল!’
কাজল আরিফিন অমি : ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা কাজল আরিফিন অমি এক পোস্টে ধারাবাহিকের জনপ্রিয় সংলাপ ‘এ এ এ এ’ লিখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আব্দুন নূর সজল : অভিনেতা আব্দুন নূর সজল লিখেছেন, ‘এই তো আমার ব্রাজিল! লড়াই, সৌন্দর্য আর জয়- সব একসাথে। জাপানের বিপক্ষে ২-১ গোলের অসাধারণ জয়। অভিনন্দন ব্রাজিল।’

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy