প্রেম করছেন নাজনীন নীহা

বিনোদন প্রতিবেদক

বিনোদন

টিভি নাটকের এই সময়ের জনপ্রিয় মুখ নাজনীন নীহা এখন আর সিঙ্গেল নন। প্রেম করছেন। সেই খবর ঘটা করে

2026-06-30T17:20:57+00:00
2026-06-30T17:20:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রেম করছেন নাজনীন নীহা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ৪৪)
নাজনীন নীহা
X

নাজনীন নীহা

টিভি নাটকের এই সময়ের জনপ্রিয় মুখ নাজনীন নীহা এখন আর সিঙ্গেল নন। প্রেম করছেন। সেই খবর ঘটা করে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই নীহার বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই ধরে নেন, চুপিসারে বাগদান সেরেছেন নীহা। তবে অভিনেত্রী জানিয়েছেন, বাগদান নয়, তিনি যে আর সিঙ্গেল নন, সে খবরই জানিয়েছেন ফেসবুকে।

বাগদানের গুঞ্জন নিয়ে নীহা বলেন, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল না। আমি একটি সম্পর্কে জড়িয়েছি। আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। এই তথ্যটা লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজে থেকে জানিয়েছি।’

গুঞ্জন ছড়িয়েছে, কয়েক মাস আগে বিদেশে ঘুরতে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে পরিচয় হয় নীহার। তার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ করতে চাইছেন না নীহা। জানিয়েছেন, উপযুক্ত সময় এলেই প্রেমিকের পরিচয় সবার সামনে আনবেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy