কেয়া পায়েলের প্রেম, মিডিয়া পাড়ায় তোলপাড়...

অনলাইন ডেস্ক

বিনোদন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী কেয়া পায়েলের একটি ভিডিউও। যেখানে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে অভিনেত্রীকে।

2026-07-01T10:03:41+00:00
2026-07-01T10:05:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেয়া পায়েলের প্রেম, মিডিয়া পাড়ায় তোলপাড়...
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:০৩ এএম  আপডেট: ০১.০৭.২০২৬ ১০:০৫ এএম  (ভিজিট : ৭২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী কেয়া পায়েলের একটি ভিডিউও। যেখানে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে অভিনেত্রীকে। এরপর থেকেই আলোচনায় বিষয়টি। এ নিয়ে তোলপাড় চলছে। 

ভিডিওটি ছড়িয়েছে টিকটক থেকে। মালদ্বীপে অবকাশ যাপনের সময় কেউ ধারণ করেছে। সেখানে দেখা গেছে, ওই তরুণের সঙ্গে কখনও গল্প করছেন কেয়া। রেস্টুরেন্টে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন তাকে। 

ভিডিওটি দেখার পর থেকেই ওই তরুণকে নিয়ে কৌতূহল নেটিজেনদের। কেয়ার সঙ্গে তার কী সম্পর্ক উত্তর খুঁজে বেড়াচ্ছেন অনেকে। যোগাযোগ করা হলে তরুণটি সম্পর্কে আলাদাভাবে কিছু বলেননি কেয়া পায়েল।

শুধু জানান বন্ধুরা মিলে ছুটি কাটাতে গেছেন মালদ্বীপ। ভিডিওটি সেখানকারই কোনো একটি মুহূর্ত। ঢাকা মেইলকে বলেন, আমরা বন্ধুরা মিলে ভ্যাকেশনে এসেছি। একটু পর সব ছবি প্রকাশ করব। পাশাপাশি বিষয়টি আমি আমার ফেসবুকেও পরিষ্কার করব। 

এদিকে কেয়ার একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে তরুণটির নাম প্রাচুর্য। তার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে অভিনেত্রীর। মালদ্বীপ ছাড়াও যুক্তরাজ্যে একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের।

ঘনিষ্ঠজনদের দাবি, প্রেমের সম্পর্কে আছেন কেয়া-প্রাচুর্য। রয়েছে বিয়ের পরিকল্পনা। দুই পরিবারের সম্মতি রয়েছে এতে। উভয় পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলে দাবি ঘনিষ্ঠজনদের। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy