রাঘব-নীহারিকার অন্তরঙ্গ ছবি ফাঁস, নেট দুনিয়া উত্তাল

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউডের বাতাসে চলছে নতুন প্রেমের গুঞ্জন। অভিনেতা রাঘব জুয়াল এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী নীহারিকার সাম্প্রতিক এক

2026-07-01T11:46:11+00:00
2026-07-01T11:46:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাঘব-নীহারিকার অন্তরঙ্গ ছবি ফাঁস, নেট দুনিয়া উত্তাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৪৬ এএম   (ভিজিট : ৪৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউডের বাতাসে চলছে নতুন প্রেমের গুঞ্জন। অভিনেতা রাঘব জুয়াল এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী নীহারিকার সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তুঙ্গে উঠেছে ভক্তদের কৌতূহল।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় দুজনের ঘনিষ্ঠ কিছু ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা—তারা কি বাস্তব জীবনে একে অপরের প্রেমে মজেছেন, নাকি সবটাই কোনো আসন্ন সিনেমার চমকপ্রদ প্রচারণা?

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার রাঘব ও নীহারিকা একই সঙ্গে নিজেদের হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, লাল সোয়েটশার্ট পরিহিতা নীহারিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন রাঘব। দুজনের মুখে স্পষ্ট হাসির রেখা। ক্যাপশনে কেবল একটি লাল হৃদয়ের ইমোজি ও একটি তারার চিহ্ন ব্যবহার করেছেন তারা।

এই রহস্যময় পোস্টের পরেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি নতুন কোনো সম্পর্কের সূচনা হতে চলেছে শোবিজ অঙ্গনে?

এই পোস্টে মন্তব্যের বন্যা বয়ে গেছে। রাফতার, শেহনাজ গিলসহ বিনোদন জগতের অনেক তারকা তাদের শুভকামনা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। ভক্তরাও মন্তব্য করতে ছাড়েননি; কেউ তাদের ‘নিখুঁত জুটি’ বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ বা সংশয় প্রকাশ করে বলছেন, এটি কেবলই সিনেমার মার্কেটিং কৌশল।

বিনোদন মহলের খবর, রাঘব ও নীহারিকাকে খুব শিগগিরই দেখা যাবে বিবেক বি আগারওয়ালের পরিচালনায় ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমায়।

এই ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, নিকি ওয়ালিয়া ও বরকা সিংয়ের মতো শিল্পীরা। সচেতন মহলের ধারণা, সিনেমার মুক্তি বা প্রচারণার পারদ চড়াতেই হয়তো এই কৌশলী পদক্ষেপ নিয়েছেন তারা। তবে এ বিষয়ে রাঘব বা নীহারিকা—কারও তরফ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

রাঘব জুয়ালের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এর আগে শেহনাজ গিলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও সেই সময় বিষয়টি নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। 

তুখোড় নৃত্যশিল্পী থেকে অভিনয়ে আসা রাঘব সম্প্রতি ‘কিল’ সিনেমায় খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন।

অন্যদিকে, ডিজিটাল মাধ্যমে হাসির ভিডিওর জন্য তুমুল জনপ্রিয় নীহারিকা গত বছর ‘পেরুসু’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে নিজের পথচলা শুরু করেন। এখন দেখার বিষয়, তাদের এই ঘনিষ্ঠতা কেবল পর্দার রসায়ন, নাকি বাস্তব সম্পর্কের কোনো নতুন গল্প।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy