বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী জেসমিন

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেসমিন ভাসিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুবাই সফরের সময় তীব্র পেটের

2026-07-01T14:02:12+00:00
2026-07-01T14:02:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী জেসমিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ৪৮)
জেসমিন ভাসিন
X

জেসমিন ভাসিন

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেসমিন ভাসিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুবাই সফরের সময় তীব্র পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা তার ক্ষুদ্রান্তরের (মানবদেহের পরিপাকতন্ত্রের দীর্ঘতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা পাকস্থলী এবং বৃহদন্ত্রের মধ্যে অবস্থান করে) শেষ অংশে সংক্রমণ ধরা পড়ার কথা জানান।

 বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এমনটাই জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। জেসমিনের অসুস্থতার পর চিকিৎসকেরা জানিয়েছেন, এই ধরনের অন্ত্রের সংক্রমণ নিজে কোনো আলাদা রোগ নয়। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের অন্ত্রের সংক্রমণজনিত রোগ, ব্যাকটেরিয়ার সংক্রমণ, কিছু ভাইরাস, দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন, যক্ষ্মা, রোগ প্রতিরোধ ব্যবস্থার সমস্যা কিংবা বিরল ক্ষেত্রে ক্যানসারের কারণেও এই সংক্রমণ হতে পারে।

এই সমস্যার সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে তলপেটের ডান পাশে তীব্র ব্যথা, ডায়রিয়া, বমি, বমি বমি ভাব, জ্বর, দুর্বলতা, ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া এবং কখনও মলের সঙ্গে রক্ত যাওয়া।

চিকিৎসকেরা জানান, রোগের সঠিক কারণ জানতে রক্ত পরীক্ষা, মল পরীক্ষা, অন্ত্র পরীক্ষা, বিশেষ ধরনের স্ক্যান এবং প্রয়োজন হলে টিস্যু পরীক্ষা করা হয়। কারণ শনাক্ত হওয়ার পরই চিকিৎসা নির্ধারণ করা হয়। যদি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই প্রদাহ হয়ে থাকে, তাহলে ওষুধে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে দীর্ঘমেয়াদি অন্ত্রের প্রদাহজনিত রোগ হলে নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের প্রয়োজন হয়। জটিল পরিস্থিতিতে অস্ত্রোপচারও লাগতে পারে।

চিকিৎসকদের সতর্কবার্তা, সময়মতো চিকিৎসা না নিলে অন্ত্রে স্থায়ী ক্ষতি, পুষ্টির ঘাটতি, রক্তস্বল্পতা, ওজন কমে যাওয়া, অন্ত্রে বাধা সৃষ্টি বা অন্যান্য গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তাই কয়েকদিন ধরে তীব্র পেটব্যথা, ডায়রিয়া, বারবার বমি, জ্বর, মলে রক্ত, অস্বাভাবিক ওজন কমে যাওয়া বা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy