কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও ঘিরেই

2026-07-01T15:55:44+00:00
2026-07-01T15:55:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৪৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও ঘিরেই তৈরি হয়েছে কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন। ভিডিওগুলোতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্প করছেন, আবার কখনো একটি রেস্টুরেন্টে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন। দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওগুলো। 

সময়-সুযোগ পেলেই দেশের বাইরে ঘুরতে যান কেয়া পায়েল। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার বিভিন্ন পোস্ট দেখে স্পষ্ট হয় অভিনেত্রী আছেন মালদ্বীপে। তাই ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ভক্তদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল।

শোনা যাচ্ছে, কেয়া পায়েলের সঙ্গে ভিডিওতে দেখা যাওয়া ওই যুবকের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা। খবর ছড়িয়েছে, শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাদের একসঙ্গে যুক্তরাজ্যে ঘুরতে দেখা গেছে, এমনকি দুজনের পরিবারের সদস্যরাও তাদের সম্পর্কের কথা জানেন। তবে এখনো প্রেমের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি কেয়া পায়েল।

এর আগে গত এপ্রিলে এক পডকাস্টে সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন কেয়া পায়েল। এক হলমালিকের ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে- জানতে চাইলে অভিনেত্রী স্পষ্ট করে কোনো উত্তর দেননি। হাসতে হাসতে বলেছিলেন, ‘হাসি দেখে বুঝে নেন’। এরপর জানিয়েছিলেন, বিয়ে যেহেতু এখনো করেননি তাই তিনি সিঙ্গেল, আর প্রেমের বিষয়টি লুকিয়ে সুন্দর। তবে শিগগির বিয়ে করার পরিকল্পনা করছেন বলে জানান তিনি। কেয়া মনে করেন, জীবনে একজন সঠিক মানুষের খুব প্রয়োজন। 

তার ভাষ্য, ‘পরিবারের বাইরে একজন মানুষের জীবনে আরও একজন মানুষের খুব দরকার। দিনশেষে যার কাছে মন খুলে কথা বলতে পারবে। সেই মানুষটাকে পেয়ে গেলে জীবনে আর কিছুর প্রয়োজন পড়ে না। একটা সঠিক মানুষের খুব দরকার, যে দিনশেষে শুধু আমার থাকবে, সারা জীবন। এই কারণে আমার মনে হয় বিয়ে খুব জরুরি। আমি চাই দ্রুত বিয়েটা করে ফেলতে।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy