দীপিকা-ক্যাটরিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘স্পাই ইউনিভার্স’ এর নতুন সিনেমা ‘আলফা’ মুক্তির আগেই আলোচনায়। তবে এবার ছবির গল্প বা

2026-07-02T11:07:51+00:00
2026-07-02T11:07:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীপিকা-ক্যাটরিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ৩৯)
আলিয়া ভাট
X

আলিয়া ভাট

যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘স্পাই ইউনিভার্স’ এর নতুন সিনেমা ‘আলফা’ মুক্তির আগেই আলোচনায়। তবে এবার ছবির গল্প বা অ্যাকশন নয়, বরং অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকই এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেখানেই ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে নতুন রেকর্ড গড়েছেন আলিয়া ভাট।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘আলফা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য আলিয়া ভাট পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৫ কোটি রুপি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে গেছেন।

একসময় বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডের বিভিন্ন প্রকল্প নিয়ে ব্যস্ত। অন্যদিকে ক্যাটরিনা কাইফও বেশ কিছুদিন ধরে বড় পর্দায় নিয়মিত নন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা প্রতি ছবিতে প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর ‘কল্কি ২৮৯৮ এডি’ খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি।

‘আলফা’ ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’ এর সাফল্যের পর নতুন করে আলোচনায় আসা এই অভিনেতা সিনেমাটির জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের মাধ্যমেই বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী ‘আলফা’র জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরও।

যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে (ক্যামিও) দেখা যাবে হৃতিক রোশনকে। তবে এই বিশেষ উপস্থিতির জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, সে তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এদিকে অ্যাকশনধর্মী স্পাই চরিত্রে আলিয়া ভাটকে দেখার ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকের মতে, এমন চরিত্রে আলিয়াকে মানাবে না। তবে নির্মাতারা ছবিটির সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী।

ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কাপুর ও হৃতিক রোশনের উপস্থিতিতে নির্মিত ‘আলফা’ আগামী ৩ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যতম বড় আয়োজন হিসেবে সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy