দর্শক টানছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ছয় দিনেই শতকোটি আয়ের রেকর্ড

বুলেটিন ডেস্ক

বিনোদন

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নতুন কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। মুক্তির পর

2026-07-02T13:02:49+00:00
2026-07-02T13:02:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দর্শক টানছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ছয় দিনেই শতকোটি আয়ের রেকর্ড
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:০২ পিএম   (ভিজিট : ৩০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নতুন কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। মুক্তির পর মাত্র ছয় দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী শতকোটি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। দর্শকদের বিনোদনে ভরপুর এই সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলেছে এবং দ্রুতই ব্যবসায়িক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।

মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে সিনেমা হলগুলোতে ভিড় জমাচ্ছেন সব বয়সী দর্শকেরা। দর্শকদের এই উপচে পড়া ভিড়ের ওপর ভর করে মুক্তির মাত্র ৬ দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে মাল্টি-স্টারার এই সিনেমাটি। বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের ভালোবাসা এবং অক্ষয়-সুনীল-পরেশ রাওয়াল ত্রয়ীর নস্টালজিয়াই সিনেমাটিকে এই দারুণ বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছে। ভারতীয় বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক এবং বলিউড হাঙ্গামার অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী এই আয়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্বজুড়ে বড়পর্দায় গত ২৬ জুন মুক্তি পায় বহুল প্রতীক্ষিত এই সিনেমা। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের ডেটা অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতের বাজারে ১৫.২৫ কোটি রুপি আয় করে খাতা খোলে ছবিটি। এরপর প্রথম উইকেন্ডে বক্স অফিসে আয়ের গ্রাফ আরও ওপরে উঠতে থাকে। সবশেষ অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, প্রথম ৬ দিনে শুধু ভারতের বাজার থেকেই সিনেমাটি নেট ৮৭.৫০ কোটি রুপি এবং গ্রস ১০৪.২৫ কোটি রুপি আয় করে শতকোটির মাইলফলক স্পর্শ করেছে। আর ওভারসিজ বা বিদেশি বাজার মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ১২৯.২০ কোটি রুপি।

১২৫ কোটি রুপি বাজেটে তৈরি এই সিনেমার পরিচালক আহমেদ খানের মেকার্সরা অবশ্য থিয়েটারে মুক্তির আগেই বড় ধরনের অর্থনৈতিক সাফল্য পেয়েছিলেন। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ছবিটির ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক রাইটস মুক্তির আগেই চড়া দামে বিক্রি হয়ে যাওয়ায় মূল বাজেট আগেই সুরক্ষিত হয়ে গিয়েছিল। 

ফলে এখন থিয়েটার থেকে যে শতকোটি রুপির ওপর কালেকশন আসছে, তার প্রায় পুরোটাই সিনেমার নিট লাভ হিসেবে যোগ হচ্ছে। পিঙ্কভিলা ও টাইমস অব ইন্ডিয়ার মতো বিনোদন মাধ্যমগুলোর বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহে বলিউডে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না থাকায়, দ্বিতীয় সপ্তাহেও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে একক আধিপত্য বজায় রাখবে এবং খুব দ্রুতই এটি ভারতে ১৫০ কোটি রুপির ক্লাবে অনায়াসে জায়গা করে নেবে। সিনেমা মুক্তি না থাকায়, দ্বিতীয় সপ্তাহেও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে একক আধিপত্য বজায় রাখবে এবং খুব দ্রুতই এটি ভারতে ১৫০ কোটি রুপির ক্লাবে অনায়াসে জায়গা করে নেবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy