ভিন্ন ভিন্ন ঘরানার গান গাইতে চাই : ঐশী

বিনোদন প্রতিবেদক

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতেমা তুয যাহরা ঐশী। তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘ডাক্তার’ শব্দটিও। গানের পাশাপাশি ডাক্তার

2026-07-02T13:56:33+00:00
2026-07-02T13:56:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিন্ন ভিন্ন ঘরানার গান গাইতে চাই : ঐশী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:৫৬ পিএম   (ভিজিট : ৩১)
ফাতেমা তুয যাহরা ঐশী
X

ফাতেমা তুয যাহরা ঐশী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতেমা তুয যাহরা ঐশী। তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘ডাক্তার’ শব্দটিও। গানের পাশাপাশি ডাক্তার হিসেবেও ব্যস্ত সময় পার করলেও বেশ ধকল যাচ্ছে বলে জানান তিনি। 

ঐশী বলেন, আমি পাবলিক হেলথ ম্যানেজমেন্টে মাস্টার্স করছি, যার একদম শেষ পর্যায়ে আছি। শেষ সময় হওয়ার কারণে এখন পড়াশোনা ও ইন্টার্নশিপে অনেক বেশি মনোযোগ দিতে হচ্ছে। তাই দুটো দিক সামলাতে বেশ ভালোই ধকল যাচ্ছে। এর মাঝেই একটা সুখবর দিয়ে রাখি ‘আমারে নাও’ গানটির প্রতি শ্রোতাদের ভালোবাসা এবং নিজের টানের জায়গা থেকে আমরা হুট করে একটা প্ল্যান করেছি। খুব শিগগিরই গানটির একটি ‘লাইভ পিয়ানো ভার্সন’ রিলিজ করব। 

এই কণ্ঠশিল্পী আরও বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই সব ধরনের গান শেখার ও গাওয়ার চেষ্টা করেছি। নিজেকে যে কোনো ধারার সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা আমার সবসময়ই থাকে। তবে বিষয় হলো, কোনো শিল্পীর একটা নির্দিষ্ট ধারার গান যখন শ্রোতারা বেশি গ্রহণ করেন, তখন তাদের মাথায় সেটাই সেট হয়ে যায়।

 কিন্তু আমার ক্ষেত্রে মানুষ যেমন কমার্শিয়াল গান পছন্দ করেছে, একইভাবে ‘মায়া রে’ কিংবা ‘না থাকলে সংসারে’র মতো ভিন্ন ধাঁচের গানগুলোও গ্রহণ করেছে। এক কথায় বললে, নিজের ভয়েস আর নতুন নতুন গান নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে।

 গান নিয়ে আগামীর পরিকল্পনা জানতে চাইলে ঐশী জানান, পরিকল্পনা একটাই- নিজেকে আরও ভাঙতে চাই। আমার কণ্ঠের সঙ্গে মানানসই, এমন আরও ভিন্ন ভিন্ন ঘরানার গান গাইতে চাই। এমন কিছু ভালো গান করতে চাই, যা মানুষের মনে সারাজীবনের জন্য জায়গা করে নেবে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy