বিশ্বকাপ উন্মাদনায় ইত্যাদির বিশেষ পর্বের প্রচার শুক্রবার

বিনোদন প্রতিবেদক

বিনোদন

২০১৬ সালের বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে আম্রকাননে ধারণ করা হয়েছিল ইত্যাদির একটি বিশেষ পর্ব।

2026-07-02T16:57:23+00:00
2026-07-02T16:57:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ উন্মাদনায় ইত্যাদির বিশেষ পর্বের প্রচার শুক্রবার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৫৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০১৬ সালের বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে আম্রকাননে ধারণ করা হয়েছিল ইত্যাদির একটি বিশেষ পর্ব। আম্রকানন কেবল প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। চাঁপাইনবাবগঞ্জ তথা প্রাচীন বরেন্দ্র অঞ্চল এবং গৌড়-সুলতানী আমলে যা গৌরবের চরম শিখরে উন্নীত হয়েছিল-তা যুগে যুগে সমৃদ্ধ হয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নসম্পদে।

শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সেই বিশেষ পর্বটির কিছু অংশসহ ইত্যাদির অন্যান্য পর্ব থেকে চমৎকার সব অংশ নিয়ে সাজানো একটি সংকলিত পর্ব। যেহেতু বর্তমানে বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে, তাই ইত্যাদির এই বিশেষ সংকলিত পর্বটি সাজানো হয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে অতীতে করা বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যবহুল পর্বের চমৎকার সব অংশ দিয়ে।

বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বটিতে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে অনুষ্ঠান ধারণস্থান চাঁপাইনবাবগঞ্জ এবং এর বিখ্যাত ‘আম’ নিয়ে রয়েছে দুটি তথ্যবহুল প্রতিবেদন। এছাড়াও রয়েছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস্ অর্জনকারী মাগুরার হালিমের উপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। ১৯৯৫ সালে যাকে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করেছিল ইত্যাদি। 

আর খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিতপ্রাণ এবং পরম শিক্ষানুরাগী জনাব কুতুবুদ্দিন আহমেদের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্বতময়, দ্বীপময় প্রত্নতাত্ত্বিক দেশ গ্রীসের রাজধানী এথেন্স এবং গ্রীসের ইভজোন্স নামক সেনাদলের উপর।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামান এর লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। রয়েছে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। গানটিতে বিভিন্ন অফিসের কিছু অসঙ্গতি তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।

দর্শকপর্বের জন্য চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে আমন্ত্রন জানানো হয়েছিল। গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের লোকসঙ্গীত নিয়ে গম্ভীরা পরিবেশন করেছেন। 

তাদের পরিবেশিত গান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।
নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপ¯’াপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে। প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy