বাভাসির বিচারক মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক

বিনোদন

অভিনেতা মোশাররফ করিম এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাভাসির প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত (বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর)

2026-07-04T14:21:30+00:00
2026-07-04T14:21:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাভাসির বিচারক মোশাররফ করিম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২:২১ পিএম   (ভিজিট : ৪৬)
মোশাররফ করিম
X

মোশাররফ করিম

অভিনেতা মোশাররফ করিম এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাভাসির প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত (বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর) বাভাসির এবারের উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়েছে। 

প্রাথমিক বাছাই পর্বে টিকে আছে ৫২টি চলচ্চিত্র। এর মধ্যে জুরি বোর্ডের পর্যবেক্ষণের আলোকে সেরা ১৬টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে পরবর্তীতে ফাইনাল রাউন্ডের জন্য ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে।

 অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু ততটা সহজ নয়। তবে আমি জীবনে যে কোনো কাজে আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করি। বাভাসি সত্যি অসাধারণ এক প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধাবিকাশের সুযোগ রয়েছে। 

আমার এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এইটাই আমার প্রথম দায়িত্ব পাওয়া। ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে বিচারক হিসেবে এমন একটি দায়িত্বে রাখার জন্য।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy