আমির খানের বিয়ে আগামীকাল

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামীকাল বিয়ে

2026-07-04T16:33:23+00:00
2026-07-04T16:33:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আমির খানের বিয়ে আগামীকাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ১৩৮)
আমির খান
X

আমির খান

বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামীকাল বিয়ে করতে যাচ্ছেন তিনি। মুম্বাইয়ে তার বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। 

বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিয়ের খবরটি নিশ্চিত করেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। বিয়ের বিষয়ে প্রশ্নের জবাবে আমির বলেন, ‘হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়েই বাসায় অনুষ্ঠান হবে।’

নিজেদের নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করে তিনি বলেন, ‘এটি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা সুখী ও সুন্দর জীবন কাটাতে পারি।’ অনুষ্ঠানে আমিরের বড় ছেলে জুনায়েদ খানও উপস্থিত ছিলেন। বাবার বিয়ের ঘোষণা শোনার সময় তাকে হাসিমুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। সে সময় তিনি জানান, প্রায় ২৫ বছর ধরে তাদের পরিচয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে সম্পর্কটি ভালোবাসায় রূপ নেয়। জানা গেছে, গৌরীর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেন। 

১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব যৌথভাবেই পালন করছেন দুজন। গৌরী স্প্র্যাটকে বিয়ের মাধ্যমে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy