পরিচালক সমিতিতে বড় সিদ্ধান্ত, আজীবনের জন্য বহিষ্কার তিন পরিচালক

বুলেটিন ডেস্ক

বিনোদন

পরিচালক সমিতি থেকে তিন পরিচালককে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ

2026-07-05T13:14:49+00:00
2026-07-05T13:14:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পরিচালক সমিতিতে বড় সিদ্ধান্ত, আজীবনের জন্য বহিষ্কার তিন পরিচালক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পরিচালক সমিতি থেকে তিন পরিচালককে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ এবং রিয়াজুল রিজু। 

শনিবার সমিতির বার্ষিক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

বদিউল আলম খোকন শাকিব খান অভিনীত ‘প্রিয়া আমার প্রিয়া’ ‘নাম্বার ওয়ান শাকিব খান’সহ অজস্র চলচ্চিত্র নির্মাণ করেছেন। অন্যদিকে রিয়াজুল রিজু ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্র বানিয়ে একাধিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

আগামীর সময়কে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির কার্য নির্বাহী সদস্য গাজী মাহবুব। তিনি বলছেন, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে একটু সূত্র বলছে, বদিউল আলম খোকন বছরখানেক আগে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বাতিল করতে মামলা করেছিলেন। যার প্রধান আসামি করা হয়েছিল নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। বাচ্চু সম্প্রতি প্রয়াত হয়েছেন। এতে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

এছাড়াও খোকনের সহযোগী হিসেবে মেঘ ও রিজু সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছিলেন বলে অভিযোগ ছিল।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy