গোপনে বিয়ে করার পরিকল্পনা নেই : বাপ্পি চৌধুরী

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী। এক সময় চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা গেলেও গত কয়েক বছরে অভিনয়ে অনেকটাই

2026-07-05T17:05:43+00:00
2026-07-05T17:05:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোপনে বিয়ে করার পরিকল্পনা নেই : বাপ্পি চৌধুরী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৩১)
বাপ্পি চৌধুরী
X

বাপ্পি চৌধুরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী। এক সময় চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা গেলেও গত কয়েক বছরে অভিনয়ে অনেকটাই অনিয়মিত তিনি। বর্তমানে পারিবারিক ব্যবসায় বেশি সময় দিচ্ছেন। 

পাশাপাশি জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার কারণ জানতে চাইলে বাপ্পি বলেন, ‘আমি একটু অভিমান থেকেই সিনেমা থেকে দূরে আছি। দুই বছর আগে আমার মা মারা গেছেন। বাবা চাইছেন, আমি পারিবারিক ব্যবসায় সময় দেই। সে কারণেই এখন ব্যবসাতে মনোযোগ দিচ্ছি। 

তবে ভালো একটি গল্প ও চিত্রনাট্য পেলে অবশ্যই আবার সিনেমায় ফিরব।’ ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেতা। বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘বিয়েটা এ বছর করে ফেলতে পারি। গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব।’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বাপ্পি চৌধুরীর। এরপর একের পর এক বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। 

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘অনেক দামে কেনা’, ‘আমি তোমার হতে চাই’ এবং ‘নায়ক’।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy