অবসান হচ্ছে অপেক্ষার : আইশা খান

অনলাইন ডেস্ক

বিনোদন

অবশেষে শেষ হচ্ছে অভিনেত্রী আইশা খানের দীর্ঘ অপেক্ষা। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘শেকড়’।

2026-07-05T17:18:10+00:00
2026-07-05T17:18:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অবসান হচ্ছে অপেক্ষার : আইশা খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৪৪)
আইশা খান
X

আইশা খান

অবশেষে শেষ হচ্ছে অভিনেত্রী আইশা খানের দীর্ঘ অপেক্ষা। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘শেকড়’। নির্মাতা প্রসূন রহমান প্রথমে ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা করলেও সে সময় একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় সিদ্ধান্ত বদলান। পরে ফুটবল বিশ্বকাপ শেষে মুক্তির ঘোষণা দেওয়া হয়। অবশেষে চূড়ান্তভাবে বড় পর্দায় আসছে ছবিটি। 

আইশা খান বলেন, ‘শেকড়’ আমার ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে। অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার। দর্শক ছবিটি হলে গিয়ে দেখবেন, এটাই আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি, গল্প আর চরিত্র দুটিই তাদের ভালো লাগবে।

মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘শেকড়’-এ আইশা খানের সঙ্গে অভিনয় করেছেন এফ এস নাঈম, দিলারা জামানসহ আরও অনেকে। দেশে মুক্তির আগেই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে। কানাডার টরন্টোয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় (ইফসা) ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয়। সেখানে আইশার ‘ফাল্গুনী’ চরিত্রটি বিশেষভাবে দর্শক ও সমালোচকদের নজর কাড়ে।

এদিকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও ব্যস্ত সময় পার করছেন আইশা। আইশার হাতে রয়েছে আরও নতুন কাজ। শিগগিরই শুরু হবে ‘সংবাদ’ সিনেমার শুটিং। পাশাপাশি বেছে বেছে নাটক এবং ওটিটির কাজ করছেন তিনি। একই ধরনের চরিত্রে অভিনয়ের বদলে ভিন্ন গল্প ও শক্তিশালী চরিত্রেই নিজেকে দেখতে চান আইশা। সেই কারণে সাম্প্রতিক সময়ে ছোট পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম।

কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘একই ধাঁচের গল্পে কাজ করতে ভালো লাগে না। ওটিটির ক্ষেত্রেও প্রথম দিকে বেশ কিছু প্রস্তাব এলেও পরে মনের মতো গল্প আর পাইনি। এ কারণে দর্শক হয়তো আমাকে কম দেখছেন। আমি সব সময় ভালো গল্প আর চরিত্রের অপেক্ষায় থাকি।’

কাজের বাইরের জীবনেও আইশা খান বেশ স্পষ্ট। গুঞ্জন বা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার চেয়ে তিনি কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে আগ্রহী। দীর্ঘ প্রস্তুতি, আন্তর্জাতিক প্রদর্শনী এবং দর্শকদের প্রত্যাশার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘শেকড়’। সব মিলিয়ে বলা যায়, বড় পর্দায় নিজের নতুন অধ্যায় নিয়ে আইশা খানের অপেক্ষার অবসান ঘটছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy