ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে : তটিনী

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ব্রাজিলের এমন বিদায়ে চরম হতাশ হলেও প্রিয় দলের প্রতি নিজের আজীবন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম

2026-07-06T16:22:17+00:00
2026-07-06T16:22:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে : তটিনী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ১৫)
তটিনী
X

তটিনী

ব্রাজিলের এমন বিদায়ে চরম হতাশ হলেও প্রিয় দলের প্রতি নিজের আজীবন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন তটিনী। 

দেখা যায়, ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা- আমি আমার দলের সাথেই থাকব।’ 

অবশ্য ছবিতে তাকে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা গেছে, যা মূলত পরাজিত সেলেসাও সমর্থকদের বর্তমান মিশ্র আবেগেরই এক প্রতিচ্ছবি। এমনকি নিজের পোস্টের কমেন্ট বক্সেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের মন খারাপের বিষয়টি ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy