সব সময় ব্রাজিল : পড়শী

বিনোদন প্রতিবেদক

বিনোদন

প্রিয় দলের বিদায় মেনে নিতে পারছেন না জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। ব্রাজিলের হারে মন খারাপ হলেও ফুটবলের প্রতি ভালোবাসা

2026-07-06T16:25:00+00:00
2026-07-06T16:25:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সব সময় ব্রাজিল : পড়শী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ২৩)
পড়শী
X

পড়শী

প্রিয় দলের বিদায় মেনে নিতে পারছেন না জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। ব্রাজিলের হারে মন খারাপ হলেও ফুটবলের প্রতি ভালোবাসা অটুট রেখেই সামাজিক মাধ্যমে দিয়েছেন এক আবেগঘন বার্তা। একই সঙ্গে ফুটবলের দুই কিংবদন্তি রোনালদো ও মেসির জন্যও জানিয়েছেন শুভকামনা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পড়শী লিখেছেন, ‘সব সময় ব্রাজিল। অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, ব্রাজিল। রোনালদো ও মেসির জন্য শুভকামনা। ফুটবল আমাদের আরেকটা সুন্দর অধ্যায় উপহার দিক।’

ফেসবুকে পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের বিদায়ে নিজেদের হতাশার কথা জানান। আবার অনেকেই পড়শীর বার্তাকে খেলোয়া-সুলভ মানসিকতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। কেউ কেউ লিখেছেন, জয়-পরাজয় খেলাধুলারই অংশ, তবে ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কমে না।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy