কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না : পলাশ

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ফুটবল বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিলো ব্রাজিল। আর ব্রাজিল বাদ যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে ঘিরে

2026-07-06T16:32:28+00:00
2026-07-06T16:32:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না : পলাশ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ২১)
জিয়াউল হক পলাশ
X

জিয়াউল হক পলাশ

ফুটবল বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিলো ব্রাজিল। আর ব্রাজিল বাদ যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে ঘিরে আবেগ প্রকাশ করছেন অসংখ্য সমর্থক। সেই তালিকায় আছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশও। তবে ব্রাজিলের হার নিয়ে নয়, তিনি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে।

ব্রাজিলের বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি শেয়ার করেন পলাশ। ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমার অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়ে হেঁটে যাচ্ছেন। তার পেছনে পড়ে আছে একটি রাজমুকুট। ছবির নিচে লেখা ‘থ্যাংক ইউ’। এই ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

আরেটা পোস্টে পলাশ লিখেছেন, ‘সারাজীবন আনন্দ দেয়া মানুষগুলোকে শেষ দৃশ্যে কেন যে এভাবে কাঁদতে হয়।’ অভিনেতার এই পোস্ট প্রকাশের পরপরই ফুটবলপ্রেমীরা মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানাতে শুরু করেন। অনেকেই নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথা স্মরণ করে তাকে শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ ব্রাজিলের বিদায় এবং নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে হতাশার কথাও তুলে ধরেছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy