‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের তৃতীয় বিয়ের পর নতুন করে ভাইরাল হয়েছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। কয়েক বছর আগে মজার ছলে বলা সেই কথাই এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

2026-07-06T16:54:29+00:00
2026-07-06T16:54:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আমিরকে নিয়ে সালমানের মন্তব্য
‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের তৃতীয় বিয়ের পর নতুন করে ভাইরাল হয়েছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। কয়েক বছর আগে মজার ছলে বলা সেই কথাই এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, ঘটনাটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-এর। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ টানেন। তখন নিজের স্বভাবসুলভ রসিকতায় সালমান বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। বিয়ে একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে।’ সালমানের এই মন্তব্যে স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়।

 পরে ভিডিওটি সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে আমিরের তৃতীয় বিয়ের পর সেই ভিডিও আবারও নতুন করে ভাইরাল হয়েছে।  নেটিজেনদের অনেকেই বলছেন, মজার ছলে বলা সালমানের কথাটি যেন সময়ের সঙ্গে নতুন অর্থ পেয়েছে। সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। নবদম্পতির প্রথম ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের পাশাপাশি আলোচনায় উঠে আসে আমিরের ব্যক্তিগত জীবন।

আমির প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে তিনি বিয়ে করেন নির্মাতা কিরণ রাওকে। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। অবশেষে তাকেই জীবনসঙ্গী করলেন এই অভিনেতা।

অন্যদিকে, ৬০ বছর বয়সেও সালমান খান বলিউডের ‘চিরকুমার’ হিসেবেই পরিচিত। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তিনি কখনো বিয়ে করেননি। বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরের মতো রসিকতাই করেন এই সুপারস্টার। তাই আমিরকে নিয়ে তার সেই পুরোনো মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।





  বিষয়:   আমির খান  বলিউড  সালমান খান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy