বাই বাই ব্রাজিল : মেহজাবীন

বিনোদন প্রতিবেদক

বিনোদন

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিদায়ের সাক্ষী ছিলেন গ্যালারিতে বসেই। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত অভিনেত্রী মেহজাবীন

2026-07-06T17:34:49+00:00
2026-07-06T17:34:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাই বাই ব্রাজিল : মেহজাবীন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৩৫)
মেহজাবীন
X

মেহজাবীন

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিদায়ের সাক্ষী ছিলেন গ্যালারিতে বসেই। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে ম্যাচ উপভোগ করার পাশাপাশি সামাজিকমাধ্যমে একের পর এক রসিকতাপূর্ণ পোস্ট করে ব্রাজিলের বিদায় উদযাপন করেন।

ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন মেহজাবীন চৌধুরী। গ্যালারি থেকে শেয়ার করা নিজের কিছু ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’

 লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকাও ওড়াতেও দেখা যায়। ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশ্যে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’

ম্যাচের শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই তারকা। স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্যপটকে পেছনে রেখে তৈরি একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’

প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন নাটকীয় বিদায়ে মেহজাবীনের এই ট্রল ও উল্লাসভরা পোস্টগুলো সামাজিকমাধ্যমে বেশ সাড়া ফেলে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy