এবার নাটকের পর্দায় ‘আলাল দুলাল’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

পারিবারিক সম্পর্ক, পৈতৃক সম্পত্তি নিয়ে টানাপোড়েন আর ভরপুর হাস্যরস- এই তিনের মিশেলে নতুন অরিজিনাল ড্রামা ‘আলাল দুলাল’ নিয়ে

2026-07-07T11:13:07+00:00
2026-07-07T11:13:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার নাটকের পর্দায় ‘আলাল দুলাল’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পারিবারিক সম্পর্ক, পৈতৃক সম্পত্তি নিয়ে টানাপোড়েন আর ভরপুর হাস্যরস- এই তিনের মিশেলে নতুন অরিজিনাল ড্রামা ‘আলাল দুলাল’ নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো। ইমরান ইমনের পরিচালনায় নির্মিত নাটকটি ২ জুলাই থেকে স্ট্রিমিং হচ্ছে। 

গল্পের কেন্দ্রে রয়েছে দুই সহোদর আলাল ও দুলাল। পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে ঘিরে বড় ভাই আলালের নানা কূটচালে বারবার ঠকতে থাকে সহজ-সরল দুলাল। তবে শেষ পর্যন্ত সে কি নিজের অধিকার আদায় করতে পারবে, নাকি প্রতারণার শিকার হয়েই থাকবে- সেই প্রশ্নের উত্তর মিলবে নাটকের গল্পে।

নির্মাতা ইমরান ইমন বলেন, ‘আলাল ও দুলাল আমাদের সমাজের খুব পরিচিত দুটি চরিত্র। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের আড়ালে লুকিয়ে থাকা নানান অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। 

মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের অনুপ্রাণিত করছে।’ মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে অভিনয় করেন সাইদুর রহমান পাভেল, আ খ ম হাসান, মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার, খায়রুল আলম টিপুসহ আরও অনেকে। পারিবারিক কমেডি ও নাটকীয়তার মিশেলে নির্মিত ‘আলাল দুলাল’ বর্তমানে বঙ্গো প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy