আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

অনলাইন ডেস্ক

বিনোদন

চলছে ফিফা বিশ্বকাপ ১৬-এর লড়াই। আজ হাইভোল্টেজ ম্যাচে শেষ ১৬-এর লড়াইয়ে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবেন মোহামেদ সালাহর মিশর।আটলান্টা

2026-07-07T15:31:21+00:00
2026-07-07T15:31:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলছে ফিফা বিশ্বকাপ ১৬-এর লড়াই। আজ হাইভোল্টেজ ম্যাচে শেষ ১৬-এর লড়াইয়ে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবেন মোহামেদ সালাহর মিশর।  

আটলান্টা স্টেডিয়ামে আজ রাত ১০টায় মুখোমুখি হবে এ দুই দল। আর্জেন্টিনার সমর্থক জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা জয় চান মিশরের। যদি আর্জেন্টিনা আজ না-ও জেতে, তাহলেও নাকি মন খারাপ হবে না বলে জানিয়েছেন অভিনেত্রী।

যদিও অভিনেত্রী এবার প্রিয় খেলোয়াড় মেসির প্রতিটি ম্যাচ আনন্দ নিয়ে উপভোগ করেছেন। সামাজিক মাধ্যমে জানাচ্ছেন তার প্রতিক্রিয়া। মাঝে মাঝে অন্য দলকেও খোঁচা দিচ্ছেন। 

আজকের আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ নিয়েও আগাম জয়-পরাজয়ে চাওয়া-পাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে আজ হঠাৎ নিজের পছন্দের দল মেসির আর্জেন্টিনার পরাজয় চেয়েছেন বর্ষা। অন্যদিকে জয় চেয়েছেন মোহামেদ সালাহর মিশরের।

কারণ কী? এমন প্রশ্নের উত্তরে সামাজিক মাধ্যম ফেসবুকে আফিয়া নুসরাত বর্ষা লিখেছেন— আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।

‘খোঁজ—দ্য সার্চ’ অভিনেত্রীর এমন মনোভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন তার ভক্ত-অনুরাগীদের অনেকেই। আবার কেউ কেউ বলছেন— খেলার মধ্যে এসব ‘ধর্মীয় রাজনীতি’ টেনে আনা অপ্রাসঙ্গিক।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা । ব্যবসায়ী স্বামী অনন্ত জলিল প্রযোজিত-অভিনীত সিনেমাতেই কাজ করেছেন তিনি।

তবে গত বছর অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের পথে জীবনযাপন করবেন বলে ঘোষণা দেন এ তারকা দম্পতি। পরে সিদ্ধান্ত বদল এনে জানান, হাতে থাকা সিনেমাগুলো সম্পন্ন করে অবসরে যাবেন তারা।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy