সাই পল্লবীর নতুন যাত্রা

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনয় যখন নেশায় পরিণত হয়, তখন ক্যামেরার সামনে দাঁড়াতে পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যেতে প্রস্তুত থাকেন শিল্পীরা।

2026-07-07T17:22:50+00:00
2026-07-07T17:22:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাই পল্লবীর নতুন যাত্রা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৪৭)
সাই পল্লবী
X

সাই পল্লবী

অভিনয় যখন নেশায় পরিণত হয়, তখন ক্যামেরার সামনে দাঁড়াতে পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যেতে প্রস্তুত থাকেন শিল্পীরা। এ কথা আবার সত্যি বলে প্রমাণ করলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। অভিনয়ের টানে দক্ষিণী সিনে দুনিয়া থেকে ছুটে আসছেন কলকাতায়। 

সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ভারতের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম তার নতুন সিনেমার শুটিংয়ের জন্য বেছে নিয়েছেন কলকাতাকে। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী ও বিজয় সেতুপতি। তাদের পাশাপাশি কলকাতার কয়েকজন অভিনেতাও থাকবেন এ সিনেমায়। এর নামকরণ করা হয়েছে ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’। চলতি মাসেই শুরু হবে এ সিনেমার শুটিং। ক্যামেরার দায়িত্বে কলকাতার আলোচিত চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়।

সংবাদমাধ্যম থেকে আরও জানা গেছে, ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’ বেশ কয়েকটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। বাংলায় ভাষান্তরিত করেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে। তবে সাই পল্লবী নিজ মুখে বাংলা সংলাপ রেকর্ড করবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ কিছুদিন আগে ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দিতে কথা বলা নিয়ে ট্রোলের শিকার হয়েছেন সাই পল্লবী, যা নিয়ে রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল দক্ষিণী সিনেমার নন্দিত এ অভিনেত্রীকে। তার হিন্দি বলার ধরন নিয়ে নেটিজেনরা মেতেছেন সমালোচনায়।

সাই পল্লবী অভিনয়ে তার সহজাত দক্ষতার জন্য বরাবরই প্রশংসিত। কিন্তু মুম্বাইয়ের একটি প্রচারমূলক অনুষ্ঠানে তার হিন্দি বলার ধরন নিয়ে তৈরি হয়েছিল এক নয়া বিতর্ক। নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সে কারণেই তার হিন্দি উচ্চারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রলিংয়ের শিকার হতে হয়েছে এ জনপ্রিয় অভিনেত্রীকে।

এ সবকিছুর বাইরেও সম্প্রতি সাই পল্লবী আলোচনায় এসেছেন আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’ নিয়ে। এ সিনেমায় তিনি অভিনয় করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত অভিনেতা আমির খানের ছেলে জুনাইদ খানের বিপরীতে। প্রমোশন উপলক্ষে আয়োজিত সংগীতসন্ধ্যা ‘এক দিন কি মেহফিল’-এ পাপারাজ্জি এবং উপস্থিত অতিথিদের উদ্দেশে হিন্দিতে কথা বলার চেষ্টা করেছিলেন অভিনেত্রী।

 কিন্তু হিন্দিতে তার সাবলীলতার অভাব স্পষ্ট হয়ে ওঠায়, অনেকে সমালোচনায় মুখোর হয়েছিলেন। তাই মণি রত্নমের নতুন সিনেমায় বাংলা ডাবিংয়ে পল্লবী অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy