নন্দনে নন্দিত জীবন শাহাদাতের ‘সম্পর্ক’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

কলকাতার নন্দনে গত ৩ জুলাই শুরু হওয়া ৯ম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

2026-07-08T15:44:01+00:00
2026-07-08T15:44:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দনে নন্দিত জীবন শাহাদাতের ‘সম্পর্ক’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৫৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কলকাতার নন্দনে গত ৩ জুলাই শুরু হওয়া ৯ম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’। প্রয়াত কবি তারেক মাহমুদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ। উৎসবে মোট ১০৭টি চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘সম্পর্ক’।

৭ জুলাই প্রদর্শনীর পর দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায় চলচ্চিত্রটি। দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী দেশত্যাগের স্মৃতি উঠে আসায় অনেক দর্শক আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রতিক্রিয়ায় পরিচালক জীবন শাহাদাৎ বলেন, ‘দুই বাংলার সম্পর্ক আত্মার ও আবেগের। আমি চলচ্চিত্রের মাধ্যমে জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্ব ও সম্মানের।‘

তিনি আরও জানান, এই অর্জনের পেছনে সহযোগিতার জন্য বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি), ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়াসহ উৎসব-সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই উৎসবটি আঞ্চলিক চলচ্চিত্র ও সংস্কৃতির বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। প্রতি বছরের মতো এবারও নতুন নির্মাতা ও ভিন্নধর্মী গল্পভিত্তিক চলচ্চিত্র দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy